1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

এবার ইরানের আদালতে সন্ত্রাসী হামলা, নিহত ৫

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ জুলাই, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাহেদানে একটি আদালত ভবনে সন্ত্রাসী হামলায় অন্তত পাঁচজন নিহত এবং আরও ১৩ জন আহত হয়েছেন। দেশটির স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ। প্রতিবেদনে বলা হয়, অজ্ঞাতপরিচয় সশস্ত্র হামলাকারীরা জাহেদানের প্রধান আদালত ভবনে অতর্কিত গুলিবর্ষণ শুরু করে। হামলার পরপরই ঘটনাস্থলে পৌঁছে যায় জরুরি সেবা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

তবে এই হামলায় ঠিক কতজন হতাহত হয়েছেন, কিংবা কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে শুরুতে বিস্তারিত কিছু জানা যায়নি। হামলাকারীদের পরিচয় কিংবা হামলার পেছনে তাদের উদ্দেশ্য সম্পর্কেও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি কর্তৃপক্ষ।

সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদান দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অস্থিরতা ও বিক্ষিপ্ত সহিংসতার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তবর্তী এই অঞ্চলে আগে থেকেই বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা দেখা গেছে। তাই ওই এলাকায় এমন হামলার আশঙ্কা দীর্ঘদিন ধরেই ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com