1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

সুইজারল্যান্ডে এক লিটার বোতলজাত পানির দাম ৫৬০ টাকা!

  • আপডেট টাইম :: রবিবার, ২৭ জুলাই, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে পানির দাম বেড়েই চলেছে, বিশেষ করে বোতলজাত খনিজ পানির। সম্প্রতি অলাভজনক সংস্থা ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা গেছে, বোতলজাত পানির দামে শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড। দেশটিতে এক লিটার পানির গড় দাম প্রায় ৫৬০ টাকা, যা কিছু ক্ষেত্রে ১ হাজার ৫৯০ টাকাও ছাড়িয়ে যায়।

শীর্ষ পাঁচ দেশের মধ্যে বাকি চারটিও ইউরোপের। লুক্সেমবার্গ: ৪১৫ টাকা, ডেনমার্ক: ৩৫৭ টাকা, জার্মানি: ৩৩০ টাকা, নরওয়ে: ৩২৯ টাকা। আরও কিছু দেশ যেখানে পানির দাম তুলনামূলকভাবে বেশি: অস্ট্রিয়া: ৩২৫ টাকা, বেলজিয়াম: ৩১৬ টাকা, নেদারল্যান্ডস: ৩১২ টাকা, অস্ট্রেলিয়া: ২৭৪ টাকা, ইসরায়েল: ২৬৯ টাকা।

ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ ১০০টি দেশে বোতলজাত পানির দাম বিশ্লেষণ করে বৈশ্বিক এই তালিকা তৈরি করেছে। তাতে দেখা গেছে, সবচেয়ে কম দামে বোতলজাত পানি মেলে মিসরে (১৫ টাকা), আর এর পরেই বাংলাদেশ—যেখানে এক লিটার পানির গড় দাম মাত্র ২০ টাকা।

প্রতিবেশী দেশগুলোর মধ্যে প্রতি লিটার পানির দাম: ভারত: ২৫ টাকা, পাকিস্তান: ৩২ টাকা, শ্রীলঙ্কা: ৫৫ টাকা, নেপাল: ২৫ টাকা,

এই তালিকাটি ১০০টি দেশের পানির দাম বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে। এতে দেখা যাচ্ছে, পানি এখন শুধু প্রয়োজন নয়, অনেক দেশেই এটি বিলাসবহুল পণ্যের কাতারে পৌঁছে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com