1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা

ভারতে মন্দিরে পদদলনে নিহত ৬, আহত অনেকে

  • আপডেট টাইম :: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরাখণ্ড রাজ্যের একটি জনপ্রিয় হিন্দু মন্দিরে রবিবার পূজা করতে গিয়ে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে ছয়জন নিহত হয়েছে। পাশাপাশি আরো অনেকে আহত হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

হিন্দুদের পবিত্র শহর হরিদ্বারে গঙ্গা নদীর তীরে মনসা দেবী মন্দিরে যাওয়ার সিঁড়িতে পদদলিত হয়ে এই হতাহতের ঘটনা ঘটে।

ছবিতে আহতদের অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যেতে এবং আরো বেশ কয়েকজনকে চিকিৎসাধীন অবস্থায় দেখা গেছে।

হরিদ্বারের জ্যেষ্ঠ পুলিশ সুপার (এসএসপি) প্রমেন্দ্র সিং ডোবাল বলেছেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ৩৫ জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। বিদ্যুৎ প্রবাহ ছড়ানোর গুজব থেকে তৈরি আতঙ্কই পদদলনের প্রধান কারণ বলে মনে করা হচ্ছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, উদ্ধার অভিযান চলমান রয়েছে। এক বিবৃতিতে তিনি বলেন, ‘এই বিষয়ে আমি স্থানীয় প্রশাসনের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছি এবং পরিস্থিতির ওপর নজর রাখছি।’

এ ছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তিনি বলেছেন, ‘উত্তরাখণ্ডের হরিদ্বারে মনসা দেবী মন্দিরে যাওয়ার পথে পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত।

যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা। আহতরা দ্রুত আরোগ্য লাভ করুক। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তা করছে।’

পাশাপাশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এ দুর্ঘটনাকে ‘গভীর বেদনাদায়ক’ বলে অভিহিত করেছেন। তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।উত্তরাখণ্ড সরকার নিহতদের পরিবারকে দুই লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি আর্থিক সহায়তা ঘোষণা করেছে।

ভারতীয় ধর্মীয় উৎসবগুলোতে প্রায়ই প্রাণঘাতী পদদলিত হওয়া ও জনতার ভিড়ে চাপা পড়ে হতাহত হওয়ার ঘটনা ঘটে। গত জুন মাসে উপকূলীয় রাজ্য ওড়িশায় একটি হিন্দু উৎসবে হঠাৎ করে ভিড়ের কারণে পদদলিত হয়ে কমপক্ষে তিনজন নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়।

এর আগের মাসে পশ্চিমাঞ্চলীয় রাজ্য গোয়াতে হাজার হাজার মানুষ একটি জনপ্রিয় অগ্নিকুণ্ডে হাঁটার অনুষ্ঠানের জন্য জড়ো হওয়ার সময় ছয়জন প্রাণ হারায়। জানুয়ারিতে উত্তরাঞ্চলীয় শহর প্রয়াগরাজে হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কুম্ভমেলায় ভোরে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে কমপক্ষে ৩০ জন প্রাণ হারায়।

সূত্র : এএফপি, এনডিটিভি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com