1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা

ব্যাংককের মার্কেটে এলোপাতাড়ি গুলি, নিহত ৬

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ জুলাই, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি বাজারে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে চার নিরাপত্তারক্ষীসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

সোমবার (২৮ জুলাই) ব্যাংককের জনপ্রিয় ‘অর তো কো’ বাজারে এই গুলির ঘটনা ঘটে। ঘটনাস্থলটি পর্যটকদের কাছে পরিচিত চাতুচাক মার্কেটের খুব কাছেই।

ব্যাংককের ব্যাং সু জেলার উপপুলিশ প্রধান ওরাপাত সুকথাই বলেন, ‘পুলিশ হামলার উদ্দেশ্য খতিয়ে দেখছে। এখন পর্যন্ত এটিকে গণহত্যা হিসেবেই বিবেচনা করা হচ্ছে।’

তিনি জানান, হামলাকারী গুলির পর নিজেই নিজেকে গুলি করেন। এতে তারও মৃত্যু হয়য়। তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। পাশাপাশি থাইল্যান্ড ও কম্বোডিয়ার চলমান সীমান্ত সংঘাতের সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

ব্যাংককের মেট্রোপলিটন পুলিশ ব্যুরোর উপকমিশনার চারিন গোপাত্তা জানিয়েছেন, নিহতদের মধ্যে চারজন বাজারের নিরাপত্তারক্ষী এবং একজন নারী।

স্থানীয় হাসপাতাল তত্ত্বাবধানকারী সংস্থা ইরাওয়ান ইমার্জেন্সি মেডিকেল সেন্টার জানায়, হামলাকারী নিজেই আত্মহত্যা করেছেন।

থাইল্যান্ডে গণহত্যা বা বন্দুক হামলার ঘটনা বিরল নয়। দেশটিতে অস্ত্র আইন শিথিল হওয়ায় আগ্নেয়াস্ত্র সহজলভ্য হওয়ায় এ ধরনের সহিংসতা বাড়ছে বলে মনে করেন বিশ্লেষকরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com