1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা

মালয়েশিয়ায় ১৫ বাংলাদেশি আটক

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ জুলাই, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : ভিসা জালিয়াতি করে মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যে প্রবেশের সময় ১৫ বাংলাদেশিকে আটক করেছে সারাওয়াক মনিটরিং অ্যান্ড ইনফোর্সমেন্ট ইউনিট ( ইউপিকেপি)। সোমবার (২৮ জুলাই) কুচিং আন্তর্জাতিক বিমানবন্দরে (কেআইএ) সারাওয়াক ইমিগ্রেশন ডিপার্টমেন্ট মালয়েশিয়া (জিআইএম) ও সারাওয়াক মনিটরিং অ্যান্ড ইমপোর্টমেন্ট ইউনিট ( ইউপিকেপি) যৌথ পর্যবেক্ষণে তাদের আটক করে।

জিআইএম ও ইউপিকেপির তথ্যমতে, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সারওয়াক বিমান বন্দরে দুপুর ১২টা ৫০ মিনিটে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাদের আটক করা হয়।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, মালয়েশিয়া ইমিগ্রেশন সিস্টেমে প্রবেশের জন্য তাদের কোনো রেকর্ড ছিল না। পাসপোর্ট পরীক্ষা করার পর জাল অভিবাসন স্ট্যাম্প ব্যবহার করে তারা বাংলাদেশ কর্তৃপক্ষকে প্রতারণা করেছে বলে ধারণা করা হচ্ছে।

আটক বাংলাদেশিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, মালয়েশিয়া প্রবেশের জন্য বাংলাদেশি সিন্ডিকেট/ এজেন্সি ১৮-২০ হাজার রিংগিত নিয়েছে। আটকদের মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর অধীনে অধিক তদন্তের জন্য সেমুজা ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com