1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল

লিবিয়ার গণকবর থেকে ১৯০ মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: রবিবার, ২১ জুন, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ লিবিয়ার তারহুনা অঞ্চলে গেল বৃহস্পতিবার ৮টি ও শুক্রবার ৩টিসহ মোট ১১টি গণকবরের সন্ধান পায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী। বিভিন্ন গণকবর, হাসপাতাল মর্গ ও কূপ থেকে শনিবার (২০ জুন) পর্যন্ত ১৯০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। খবর আনাদোলু এজেন্সির।

গেল ৫ জুন তারহুনার হাসপাতাল মর্গে নারী ও শিশুসহ ১০৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের অধিকাংশের শরীরেই নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। আর একটি হাসপাতাল থেকে ৩৭ জনের মরহেদ উদ্ধার করা হয়। তাদের মধ্যে ১৪ জনের মরদেহ সনাক্ত করা সম্ভব হয়। এ ছাড়া কোয়াসর বিন ঘাশির এলাকায় আরো ১৫টি মরদেহ পাওয়া যায়। সেনাবাহিনীর মতে যাদেরকে যুদ্ধবাজ হাফতার বাহিনী কিডন্যাপ করে এবং পরবর্তীতে হত্যা করে।

৬ জুন দক্ষিণ ত্রিপোলি থেকে আরো ১৪টি মরদেহ উদ্ধার করা হয়। ৮ থেকে ১০ জুনের মধ্যে তারহুনার বিভিন্ন গণকবর ও কূপ থেকে ১৫টি মরদেহ উদ্ধার করা হয়। ১১ জুন দেশটির সেনাবাহিনী গণকবর থেকে আরো ৩টি মরদেহ উদ্ধার করে।

রাজধানী ত্রিপোলি থেকে ৬৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত তারহুনা অঞ্চলটি হাফতার বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। তারা জাতিসংঘ সমর্থিত লিবিয়ার সরকারকে উচ্ছেদ করতে যুদ্ধে লিপ্ত ছিল। সম্প্রতি তাদের হটিয়ে ওই অঞ্চলটি দখলে নিয়েছে লিবিয়ার সেনাবাহিনী। এরপর থেকেই বিভিন্ন স্থানে মৃতদেহ ও গণকবরের সন্ধান মিলতে শুরু করেছে।

জাতিসংঘ সমর্থিত লিবিয়ার সরকারের দাবি অনুযায়ী ২০১৯ সাল থেকে এ পর্যন্ত হাফতার বাহিনী বিভিন্ন সহিংসতায় কমপক্ষে ১ হাজার মানুষকে হত্যা করেছে।

উল্লেখ্য, গেল ২৮ মে লিবিয়ার দক্ষিণাঞ্চলের মিজদাহ শহরে অপহরণকারীদের গুলিতে নিহত হয়েছিল ২৬ জন বাংলাদেশিসহ ৩০ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com