1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা

ট্রাম্পের হুমকির পরই রাশিয়া থেকে তেল ক্রয় স্থগিত করেছে ভারত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় তেল শোধনাগার কোম্পানিগুলো গত সপ্তাহে রাশিয়া থেকে তেল ক্রয় স্থগিত করেছে। বিশেষ করে চলতি মাস থেকে রাশিয়া থেকে তেল ক্রয়ে সুবিধা সংকুচিত হওয়া এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে সতর্কতা হিসেবে দেখা হচ্ছে। ভারতীয় শিল্পের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স

বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক হলো ভারত। সমুদ্র পথে রাশিয়া থেকে জ্বালানি ক্রয়ে ভারত সবচেয়ে বড় ক্রেতা।

ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন চারটি প্রধান তেল পরিশোধন কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি), হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন (এইচপিসিএল), ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসিএল) এবং ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস (এমআরপিএল) গত এক সপ্তাহে রাশিয়ান তেলের কোনো ক্রয়াদেশ দেয়নি।

তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ভারতের আইওসি, এইচপিসিএল, বিপিসিএল, এমআরপিএল এবং কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রণালয়। রাশিয়া থেকে তেল ক্রয় না করে ভারতীয় এসব কোম্পানি এখন বিকল্প উৎসের খোঁজে স্পট মার্কেটে ঝুঁকছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের আবু ধাবির মুরবান ক্রুড ও পশ্চিম আফ্রিকার তেল ক্রয়ের বিষয়ে চিন্তা-ভাবনা করছে ভারত।

ভারতের বিভিন্ন তেল কোম্পানির তেল পরিশোধনের সক্ষমতা দৈনিক প্রায় ৫২ লাখ ব্যারেল। এর মধ্যে রাষ্ট্রীয় পরিশোধন কোম্পানিগুলোর ৬০ শতাংশেরও বেশি তেল পরিশোধন সক্ষমতা রয়েছে। যদিও দেশটির বেসরকারি তেল পরিশোধন কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও নায়ারা এনার্জি রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা।

গত ১৪ জুলাই ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউক্রেনের সঙ্গে রাশিয়া বড় ধরনের শান্তিচুক্তিতে না পৌঁছালে রাশিয়ান তেল কেনা দেশগুলোর ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এরপর বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে ভারতের বিরুদ্ধে ২৫ শতাংশ শুল্কের পাশাপাশি রুশ তেল কেনায় অতিরিক্ত জরিমানা আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com