1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোগ্যাসেরও দাম বাড়াল বিইআরসি বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় দাওয়াত না পেয়ে খেপলেন মাতবর, ক্লাসে যাওয়া বন্ধ গ্রামের ৩০ শিক্ষার্থীর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা শ্বশুরবাড়িতে জুসের সঙ্গে বিষ খাইয়ে স্বামী হত্যার অভিযোগ, একমাস পেরোলেও তদন্তে অগ্রগতি নেই নালিতাবাড়ী সীমান্তে ৪৭ বোতল ভারতীয় মদসহ যুবক আটক দেশে ডেঙ্গু ও হামে একদিনে ১৪ জনের মৃত্যু গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৯ জনকে জীবিত উদ্ধার নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি ফাহিম চৌধুরীর আকস্মিক পরিদর্শন ১ দিনের রিমান্ডে মেজর (অব.) আখতারুজ্জামান

গল্প নয়, শিক্ষা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

– মনিরুল ইসলাম মনির –

হঠাৎ ওই তিন বন্ধুর গল্প মনে পড়ে গেল। তিন বন্ধু মিলে গুপ্তধন চুরি করলো। এরপর তারা একটি নির্জন জায়গায় বসে বিশ্রাম নিচ্ছিল। ইতিমধ্যেই দুই বন্ধু মিলে একজনকে কাছের কোন বাজার থেকে রুটি আনতে পাঠালো। পাঠানোর পর দুই বন্ধু মিলে পরিকল্পনা করলো, ওই বন্ধু এলেই তাকে দুইজনে মিলে হত্যা করে সব গুপ্তধন দুই ভাগে নিজেরা ভাগ করে নেবে।

এদিকে তৃতীয় বন্ধু বাজারে গিয়ে পরিকল্পনা করলো, রুটিতে বিষ মাখিয়ে ওই দুই বন্ধুকে খাওয়াতে হবে। এতে ওই দুইজন মারা গেলে সব গুপ্তধন সে একাই নেবে। যেই পরিকল্পনা সেই কাজ। তৃতীয় বন্ধু আসা মাত্রই দুইজনে মিলে হত্যা করলো। রুটি খাওয়ার কিছুক্ষণ পর বাকী দুই বন্ধুও মারা গেল। পরে চুরি করা গুপ্তধন কেউ নিতে পারলো না। পড়ে রইলো ওই স্থানেই।

গল্পের শেষ হয়নি, শুরু হলো। নালিতাবাড়ীর ৪ ইউপি চেয়ারম্যান ৫ আগস্টের পর হত্যা মামলায় পলাতক। বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে তারা কাগজপত্র স্বাক্ষর করতেন। এতে কিছুটা সময় লাগলেও নাগরিক সুবিধা কোনমতে চলছিল। কিন্তু বাঁধ সাধলো তাদেরই পরিষদের লোকজন। কে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবেন- এ নিয়ে নিজেদের মধ্যে লড়াই। নিয়মানুযায়ী প্যানেল চেয়ারম্যান গঠন করা থাকলেও যেন অনেকে মানতে নারাজ। আবার কোথাও বা নিজেকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্বে বসাতে চেয়ারম্যানকে গ্রেফতারের পরিকল্পনায় শামিল হলেন। চেয়ারে বসা আর ভাগ-বাটোয়ারার এমন প্রতিযোগিতায় সৃষ্টি হয় জটিলতা। প্রশাসনিক ও দাপ্তরিক জটিলতা যেন বাড়তেই থাকে। বাড়ে নাগরিক সেবা পেতে আসা মানুষের ভোগান্তি। বাধ্য হয়ে সরকার নড়েচড়ে বসে। অবশেষে না চেয়ারম্যান, না প্যানেল চেয়ারম্যান, না অন্য কেউ। সরকারী কর্মকর্তাদের আর্থিক ক্ষমতাসহ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com