1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা

নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনীত করল কম্বোডিয়া

  • আপডেট টাইম :: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়া। সম্প্রতি থাইল্যান্ডের সঙ্গে সীমান্ত সংঘর্ষ বন্ধে মধ্যস্থতা ও শান্তি প্রতিষ্ঠায় ভূমিকার স্বীকৃতি হিসেবে দেশটি এই মনোনয়ন পাঠিয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে জানানো হয়, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত নরওয়ের নোবেল কমিটিতে ৭ আগস্ট নম পেন থেকে মনোনয়নপত্র পাঠান। কম্বোডিয়ার তথ্য মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে হুন মানেত বলেন, ‘এটি শুধু আমার কৃতজ্ঞতা নয়, বরং কম্বোডিয়ার জনগণের আন্তরিক কৃতজ্ঞতার প্রতিফলন।’ তিনি ট্রাম্পের ‘অসাধারণ রাষ্ট্রীয় নেতৃত্ব’ ও সংঘাত নিরসনে অবদানের প্রশংসা করে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিশ্বের বিভিন্ন উত্তেজনাপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

গত জুলাইয়ের শেষ দিকে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে পাঁচ দিন ধরে সীমান্তে বিমান হামলা ও রকেট হামলায় বহু হতাহত হন। এই উত্তেজনা ২৮ জুলাই একটি যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়। এর আগে ট্রাম্প দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে যুদ্ধ বন্ধের আহ্বান জানান এবং সতর্ক করেন, সংঘাত অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের বাণিজ্য চুক্তি হুমকির মুখে পড়বে। যুদ্ধবিরতির পর তিনি উভয় নেতাকে অভিনন্দন জানান।

এ নিয়ে নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনয়ন দেওয়া তৃতীয় দেশ হলো কম্বোডিয়া। এর আগে গত জুনে পাকিস্তান, ভারতের সঙ্গে প্রাণঘাতী সীমান্ত সংঘাতের পর যুদ্ধবিরতিতে পৌঁছানোর মধ্যস্থতার স্বীকৃতি হিসেবে তাকে মনোনয়ন দেয়। জুলাইয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও ট্রাম্পকে একই পুরস্কারের জন্য মনোনীত করার ঘোষণা দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com