1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা

হিন্দি বলতে না পারায় পশ্চিমবঙ্গের বাংলাভাষীকে জেলে দিল মহারাষ্ট্র পুলিশ

  • আপডেট টাইম :: শনিবার, ৯ আগস্ট, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : ভালোভাবে হিন্দি বলতে না পারায় ভারতের মহারাষ্ট্র রাজ্যে পশ্চিমবঙ্গের এক ব্যক্তিকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, যেহেতু তিনি ঠিকমতো হিন্দি বলতে পারেন না, তাই তিনি ‘বাংলাদেশের’ নাগরিক।

ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

অসিত সরকারের পরিবার জানিয়েছে, ৫৪ বছর বয়সী অসিত সরকার এ বছরের জানুয়ারিতে তার দুই ছেলেকে নিয়ে কাজের সন্ধানে মহারাষ্ট্রে গিয়েছিলেন। তারা তিনজন ভিওয়ান্ডির সোনালি এলাকার একটি কারখানায় চাকরি পেয়েছিলেন। সূত্রমতে, ফেব্রুয়ারির শেষের দিকে নারপোলি পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে অসিতসহ সাত পরিযায়ী শ্রমিককে ‘বাংলাদেশি’ সন্দেহে আটক করে।

অসিতকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হলেও তার ছেলেরা গ্রেপ্তার এড়াতে সক্ষম হন। তাদের মধ্যে ২২ বছর বয়সী আকাশ বাড়ি ফিরেছেন এবং বাবার মুক্তির জন্য দ্বারে দ্বারে সাহায্য চেয়ে ঘুরছেন। তিনি বলেন, মহারাষ্ট্র পুলিশ তাকেও গ্রেপ্তার করার জন্য থানেতে খুঁজেছে। তিনি বলেন, ‘আমি কোনোমতে পালিয়ে এসেছি। তখন থেকে কেউই আমাদের বাবার সঙ্গে জেলে দেখা করতে দেয়নি।’

লিপি বলেন, ‘আমার স্বামী ভালোভাবে হিন্দি জানেন না। এর জন্য তিনি বিদেশি হয়ে যেতে পারেন না। আমাদের কাছে রেশন কার্ড থেকে শুরু করে ভোটার আইডি এবং আধার কার্ড—সব ভারতীয় নথি আছে। তবু কেউ আমাদের সাহায্য করছে না।’

স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা রুমানা খাতুন অসিতের কারাবাসকে মানবাধিকারের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছেন এবং মহারাষ্ট্রে এই পরিযায়ী শ্রমিকের দুর্দশার জন্য ভাষার বৈষম্যকে দায়ী করেছেন। দক্ষিণ দিনাজপুর তৃণমূলের জেলা সহসভাপতি সুভাষ চাকি বিজেপি শাসিত মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের লক্ষ্য করার অভিযোগ এনেছেন। তিনি বলেন, ‘শুধু বাংলা বললেই কাউকে বাংলাদেশি তকমা দেওয়া যায় না। এটা হয়রানি।’

তবে বিজেপি দাবি করেছে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং বালুরঘাট সাংসদ সুকান্ত মজুমদার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরেছেন। মজুমদার বলেন, ‘আমি নিশ্চিত করব যে পরিবারটি আইনি সহায়তা পাবে এবং অসিত সরকারের জামিনের জন্য চেষ্টা করব।’

দক্ষিণ দিনাজপুর জেলার ডেপুটি লেবার কমিশনার বলদেব মণ্ডল বলেন, অসিতের পরিবারকে একটি লিখিত অভিযোগ জমা দিতে বলা হয়েছে, যাতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া যায়। দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার চিন্ময় মিত্তাল বলেন, ‘আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব, যাতে ওই ব্যক্তিকে মুক্তি দেওয়া হয়।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com