1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা নালিতাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএস সংঘর্ষে তিনজন নিহত প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ

কারবালা যাওয়ার পথে ক্লোরিন গ্যাস লিকে অসুস্থ ৬০০ তীর্থযাত্রী

  • আপডেট টাইম :: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে ক্লোরিন গ্যাস লিকের কারণে শ্বাসকষ্টসহ অসুস্থ হয়ে ৬০০-এর বেশি শিয়া তীর্থযাত্রীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এই দুর্ঘটনা ঘটে শনিবার (৯ আগস্ট) নাজাফ ও কারবালার মধ্যে চলাচলের পথে একটি জল পরিশোধন কেন্দ্র থেকে ক্লোরিন গ্যাস লিক হওয়ার ফলে। খবর আল জাজিরা

কারবালা শহরটি শিয়া ধর্মাবলম্বীদের পবিত্র স্থান, যেখানে ইমাম হুসাইন ও তার ভাই আব্বাসের মাজার অবস্থিত। প্রতি বছর লাখ লাখ শিয়া আরব্বেইন স্মরণে করবালায় আসেন। আরব্বেইন হলো প্রিয় নবী মুহাম্মদ (সা.)-এর নাতি হুসাইনের মৃত্যুর ৪০ দিনের শোকাবহ স্মরণ।

ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, ৬২১ জন শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।

নাজাফ-করবালা রোডে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ জানিয়েছে, জল পরিশোধন কেন্দ্রে ক্লোরিন গ্যাসের লিক ছিল এই দুর্ঘটনার কারণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com