1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুর যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রথমবারের মতো বিশ্বের সেরা ১০ ধনীর তালিকায় মুকেশ আম্বানি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ জুন, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : মার্চে চীনের ধনকুবের জ্যাক মা’র কাছে এশিয়ার শীর্ষ ধনীর স্থান হাতছাড়া করেছিলেন ভারতের মুকেশ আম্বানি। এবার আরো বড় মঞ্চে ফিরে এলেন। এশিয়ার তো বটেই, বিশ্বের সেরা ১০ ধনীর তালিকায় ভারতের এই ধনকুবের উঠে এসেছেন নবম স্থানে। সোমবার (২২ জুন) প্রকাশিত ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেস্কে এমনটাই দেখা গেছে। খবর সিএনএনের।

৬৪.৫ বিলিয়ন (৬ হাজার ৪৫০ কোটি ডলার) নিয়ে ওরাল কর্পের ল্যারি এলিসন ও ফ্রান্সের ফ্র্যাংকয়েস বেটেনকোর্ট মায়েরকে পেছনে ফেলে সেরা ধনীদের তালিকায় ৯ নম্বরে উঠে আসেন মুকেশ আম্বানি।

জুনের শুরুতে রিলায়েন্স ইন্ডাস্ট্রি নিজেদের ঋণমুক্ত ঘোষণা করে। মার্চের শেষে তাদের মোট  সম্পত্তির পরিমাণ ছিলো ১.৬ ট্রিয়লন রূপি (২১ বিলিয়ন ডলার)।

ব্লুমবার্গ ইনডেক্স প্রকাশিত বিশ্বের শীর্ষ ১০ ধনীদের প্রথম পাঁচজনের চারজনই মার্কিন যুক্তরাষ্ট্রের। ১৬ হাজার ৪০০ কোটি ডলার নিয়ে এই তালিকায় শীর্ষে আছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। ১০ হাজার ৯৯০ কোটি ডলার নিয়ে দ্বিতীয় স্থানে আছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ রয়েছেন তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে আছেন ফ্রান্সের লিলিয়ানে বেটেনকোর্ট ও গ্রুপ আরনল্টের বার্নার্ড আরনল্ট। এরপর রয়েছেন বার্কশায়ার হ্যাথাওয়ের ওয়ারেন বাফেট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com