1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় পানিতে ডুবতে থাকা কন্যাশিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মৃত্যু নালিতাবাড়ী সীমান্তে ১২ অনুপ্রবেশকারী বাংলাদেশী আটক ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

হালুয়াঘাট সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী যুবক নিহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ জুন, ২০২০

হালুয়াঘাট (ময়মনসিংহ) : হালুয়াঘাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে আব্দুল জলিল (২৬) নামে সমানসিক ভারসাম্যহীন বাংলাদেশী যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলার গোবরাকুড়া সীমান্তে ভারতের আভ্যন্তরে ওই যুবকের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।
জানা গেছে, হালুয়াঘাট সদর ইউনিয়নের পশ্চিম গোবরাকুড়া গ্রামের বাসিন্দা আব্দুল মালেক এর ছেলে আব্দুল জলিল মানসিক ভারসাম্যহীন ছিল। সে গতকাল সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বেড়িয়ে আর ফেরেনি। পরে আজ মঙ্গলবার সকালে ভারত সীমান্তের দুইশ গজ ভিতরে বোরাঘাট খালের তীরে তার গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, মানসিক ভারসাম্যহীন জলিল ভারতের সীমানায় প্রবেশ করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে গুলি করে হত্যা করে।
গোবরাকুড়া বিজিবি ক্যাম্প কর্তৃপক্ষ আব্দুল জলিলের লাশ পরে থাকার বিষয়টি নিশ্চিত করে জানান, পতাকা বৈঠকের মাধ্যমে তার লাশ বাংলাদেশে নিয়ে আসার প্রস্তুতি চলছে। আগামীকাল সকালে জলিলের লাশ হস্তান্তরের কথা রয়েছে। বিজিবি আরও জানায়, অনাকাঙ্খিত এ ঘটনার জন্য বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।
– মাসুদ রানা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com