1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে গাছ ফেলে সড়ক অবরোধ বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো: বিপিসি স্বাবলম্বী উন্নয়ন সমিতি থেকে অবসরে কর্মসূচি পরিচালক কাজী ছহল আহমেদ শেরপুর কালেক্টরেট স্কুলে ফল প্রকাশ, কুইজ বিজয়ীদের পুরস্কার প্রদান শেরপুরে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন শেরপুরে ফ্রিল্যান্সিংয়ে এআই ব্যবহারের ওপর সেমিনার শ্রীবরদীতে মাদক সেবনের দায়ে দুইজনের এক বছর কারাদণ্ড নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে কন্যাশিশুর মৃত্যু ‘হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম’ ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার লিকেজ: তীব্র গন্ধে হাসপাতালে ভর্তি ৩৯

বিশ্ব ইজতেমার জুমার নামাজের ইমাম মাওলানা মোশাররফ হোসেন (রহ.) আর নেই

  • আপডেট টাইম :: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

গাজীপুর: বাংলাদেশ তাবলীগ জামাতের শীর্ষ ও প্রবীণ মুরুব্বি, কাইরাইল মসজিদের আহলে শুরা হযরত মাওলানা মোশাররফ হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার (৩০ আগস্ট) রাজধানীর শ্যমলীতে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১১টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।

জানা গেছে, গত দুই দিন ধরে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন এবং কিডনীজাতীয় সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন।

মাওলানা মোশাররফ হোসেন একজন বর্নাঢ্য জীবনযাপনকারী আলেম ছিলেন। তিনি তাবলীগ জামাতের প্রতিনিধি হিসেবে সারা বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন। বিশ্ব ইজতেমা ময়দানে প্রতি বছর জুমার নামাজের ইমামতি করতেন। এছাড়া আসর ও ফজর নামাজের পরে মূল বয়ানও করতেন।

তাবলীগ জামাতের মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম জানান, মাওলানা মোশাররফ হোসেনের জানাযার নামাজ আজ মাগরিবের পর টঙ্গী ময়দানের পশ্চিম পাশে অবস্থিত তাবলীগের মারকাজ মসজিদে অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তাবলীগ জামাতের বিশ্ব আমির মাওলানা মুহাম্মদ সাদ কান্ধলভী এবং বাংলাদেশের প্রবীণ মুরুব্বি সৈয়দ ওয়াসিফুল উসলাম। শোক বার্তায় তারা বলেছেন, ‘আল্লাহ মাওলানা মোশাররফ হোসেনকে জান্নাতে উচু মাকাম দান করুন এবং তার পরিবারসহ সারা দেশ ও দুনিয়ার সাথীদের সবর করার তৌফিক দান করুন।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com