1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে গাছ ফেলে সড়ক অবরোধ বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো: বিপিসি স্বাবলম্বী উন্নয়ন সমিতি থেকে অবসরে কর্মসূচি পরিচালক কাজী ছহল আহমেদ শেরপুর কালেক্টরেট স্কুলে ফল প্রকাশ, কুইজ বিজয়ীদের পুরস্কার প্রদান শেরপুরে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন শেরপুরে ফ্রিল্যান্সিংয়ে এআই ব্যবহারের ওপর সেমিনার শ্রীবরদীতে মাদক সেবনের দায়ে দুইজনের এক বছর কারাদণ্ড নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে কন্যাশিশুর মৃত্যু ‘হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম’ ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার লিকেজ: তীব্র গন্ধে হাসপাতালে ভর্তি ৩৯

উনিই আমার পায়ে ৪ আগস্ট গুলি করেছে উনাকে আমি ছাড়ব না

  • আপডেট টাইম :: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

ঢাকা : অ্যাশ রঙের গেঞ্জি পরা একজনকে জাপটে ধরে আহত জুলাইযোদ্ধা ইয়াসিন বলেন, ‘উনিই আমার পায়ে ৪ আগস্ট গুলি করেছে। উনাকে আমি ছাড়ব না।’

পাশে থাকা পুলিশকে উদ্দেশ করে তিনি আরো বলেন, ‘আপনারা উনাকে গ্রেপ্তার করেন।’

রাজধানীর কাকরাইল জাতীয় পার্টির অফিসের সামনে আজ শনিবার (৩০ আগস্ট) এ ঘটনা ঘটে।

এরপর সাংবাদিকদের কাছে ইয়াসিন নিজের পরিচয় দিয়ে বলেন, ‘আমি ৪ আগস্ট বাংলামোটরে গুলি খেয়েছি। এই লোকই আমাকে গুলি করেছে। আমি উনাকে চিনতে পেরেছি।’

এ সময় তিনি তার পায়ের গুলির দাগ সবাইকে দেখান।

উপস্থিত লোকজন তাকে সরতে বললেও ইয়াসিন দৃঢ়ভাবে বলেন, ‘আমি নুরের লোক নই, আমি বিএনপির কর্মী। এখানে এসে আমি তাকে চিনতে পেরেছি।’

ইয়াসিন আরও বলেন, ‘আমার বাড়ি সুনামগঞ্জ। আমি সুস্থ মানুষ।

তাকে আমি স্পষ্ট চিনতে পেরেছি। উনি লম্বা মানুষ। কোমর থেকে বন্দুক বের করে আমাকে গুলি করেছিলেন।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com