1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে গাছ ফেলে সড়ক অবরোধ বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো: বিপিসি স্বাবলম্বী উন্নয়ন সমিতি থেকে অবসরে কর্মসূচি পরিচালক কাজী ছহল আহমেদ শেরপুর কালেক্টরেট স্কুলে ফল প্রকাশ, কুইজ বিজয়ীদের পুরস্কার প্রদান শেরপুরে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন শেরপুরে ফ্রিল্যান্সিংয়ে এআই ব্যবহারের ওপর সেমিনার শ্রীবরদীতে মাদক সেবনের দায়ে দুইজনের এক বছর কারাদণ্ড নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে কন্যাশিশুর মৃত্যু ‘হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম’ ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার লিকেজ: তীব্র গন্ধে হাসপাতালে ভর্তি ৩৯

বাকৃবির শিক্ষার্থীদের রেললাইন অবরোধ, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

  • আপডেট টাইম :: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

ময়মনসিংহ : তিন দফা দাবির বাস্তবায়নের দাবিতে রেললাইন অবরোধ করে বিক্ষোভে নেমেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে গেছে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল।

রবিবার (৩১ আগস্ট) সকাল ১১টার দিকে বাকৃবির জব্বারের মোড়ে রেললাইন অবরোধ করে এ কর্মসূচি শুরু করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। রেলপথে বসে পড়ে, হাতে প্ল্যাকার্ড নিয়ে ও স্লোগান দিয়ে দাবি জানান তারা।

আন্দোলনরত কৃষি অনুষদের শিক্ষার্থীরা বলেন, বিএডিসিসহ সকল কৃষি গবেষণা ও সম্প্রসারণ প্রতিষ্ঠানে কৃষিবিদদের জন্য দশম গ্রেড উন্মুক্ত রাখতে হবে; নবম গ্রেডে নিয়োগ ছাড়া পদোন্নতি দেওয়া যাবে না; কেবল স্নাতকধারীরাই “কৃষিবিদ” উপাধি ব্যবহার করতে পারবেনএ বিষয়ে বিধিনিষেধ নিশ্চিত করতে হবে।

তারা জানান, এসব দাবি দীর্ঘদিনের হলেও এখনো বাস্তবায়ন হয়নি। দ্রুত দাবি মানা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com