1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় পানিতে ডুবতে থাকা কন্যাশিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মৃত্যু নালিতাবাড়ী সীমান্তে ১২ অনুপ্রবেশকারী বাংলাদেশী আটক ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

জয়পুরহাটে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১৯ মামলার আসামি নিহত

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ জুন, ২০২০

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রবিউল ইসলাম মিন্টু (৪০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (২৪ জুন) ভোররাতে উপজেলার রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দুই র‌্যাব সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, একটি শুটার গান, ৮ রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন, এক হাজার ২০০ পিস ইয়াবা ও ৫০২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

নিহত মিন্টু জয়পুরহাটের উত্তর গোপালপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।

র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, মাদকবিরোধী অভিযান চলকালে ভোররাতে উপজেলার রতনপুর এলাকায় র‌্যাব সদস্যদের ওপর সশস্ত্র হামলা চালায় মাদক ব্যবসায়ীরা। র‌্যাবের পাল্টা গুলি বর্ষণে অন্যান্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও মিন্টু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

নিহত মিন্টুর বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, চোরাচালান, অপহরণ, বিজিবি ও পুলিশের ওপর হামলাসহ ১৯টি মামলা রয়েছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com