1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আমরা জিতেছি, তাদের আর কিছুই নেই : ট্রাম্প স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী যুদ্ধ শেষ করতে ইরানের কাছে ১৫ দফার প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ১৩৩ অধ্যাদেশ নিষ্পত্তি করতে হবে ১০ এপ্রিলের মধ্যে, সংসদে পাশ না হলে স্বয়ংক্রিয় বাতিল মানুষকে নিরাপদে ঢাকায় ফিরিয়ে নেওয়াই আমাদের লক্ষ : নৌপরিবহন প্রতিমন্ত্রী এপ্রিলের মধ্যে রাজধানীর যানজট সমস্যা অনেকটা নিরসন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় বিজিবির অভিযানে সোয়া ৬ কোটি টাকার এলএসডি উদ্ধার অবশেষে ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা জেট ফুয়েলের দাম একলাফে ৮০ শতাংশ বাড়ানো হয়েছে

গাজীপুরের পুলিশ কমিশনার নাজমুল করিমকে প্রত্যাহার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

গাজীপুর : গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনারের দায়িত্ব থেকে মো. নাজমুল করিম খানকে সরিয়ে দেয়া হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক আদেশে তাকে দায়িত্ব হস্তান্তর করে মঙ্গলবার ঢাকায় পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে।

আদেশে বলা হয়, গাজীপুরের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট দায়িত্ব অর্পণ করে আগামী ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) আপনাকে পুলিশ সদর দপ্তর ঢাকায় রিপোর্ট করতে নির্দেশ দেয়া হলো।

গত বছরের ১১ নভেম্বর জিএমপি কমিশনার পদে নিয়োগ পান নাজমুল করিম খান। গত ১ মে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হন।

পুলিশ সদর দপ্তরের এক অভ্যন্তরীণ প্রতিবেদনে গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি উঠে এসেছে। সাম্প্রতিক ওই প্রতিবেদনে শহরটির আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘খুবই খারাপ’ বলে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, জিএমপিতে চুরি, ছিনতাই ও ডাকাতি বেড়েছে। দিনের বেলায় এসব ঘটনা ঘটলেও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) নীরব ভূমিকা পালন করছেন। তারা মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের কাছ থেকে মোটা অঙ্কের মাসোহারা আদায় করেন।

এ ছাড়া জিএমপি কমিশনার নাজমুল করিম খান প্রতিদিন ঢাকার গুলশানের বাসা থেকে গাজীপুরে যাওয়ার সময় টঙ্গীর কলেজগেট এলাকায় উড়ালসড়ককে একমুখী করে দেয়া হয়। এ সময় গাজীপুর থেকে ঢাকামুখী লেন বন্ধ করা হয়। আবার কমিশনার ঢাকায় ফেরার সময় একইভাবে গাজীপুরের ভোগড়া এলাকার উড়ালসড়ক একমুখী করে দেয়া হয়। তখন গাজীপুরমুখী চলাচল বন্ধ করে দেয়া হয়। এ বিষয়ও পুলিশ সদর দপ্তরের ওই প্রতিবেদনে উঠে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com