1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে কন্যাশিশুর মৃত্যু ‘হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম’ ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার লিকেজ: তীব্র গন্ধে হাসপাতালে ভর্তি ৩৯ দুই মাসের বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদরাসা শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী খুচরার অভাবে ৮০ পয়সা বেশি দিয়ে সিগারেট কিনতে হচ্ছে সিলেটে পৌঁছালো কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না টাইব্রেকারে নেদারল্যান্ডসের বিদায়, জয় মরক্কোর

ফেনী ইউনিভার্সিটির শাটডাউন প্রত্যাহার, ক্লাসে ফিরেছে শিক্ষার্থীরা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

ফেনী : শাটডাউনের ১৪ দিন পর ফের ক্লাস শুরু হলো ফেনী ইউনিভার্সিটিতে। স্থায়ী ক্যাম্পাসসহ বিভিন্ন দাবিতে গত ১৮ আগস্ট থেকে শাটডাউন কর্মসূচি পালন করছিল শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ নেওয়ায় ১৪ দিন পর শিক্ষার্থীরা শাটডাউন কর্মসূচি স্থগিত প্রত্যাহার করেছে।

সোমবার (১ সেপ্টেম্বর) থেকে বিশ্ববিদ্যালয়ের শ্রেণি ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে পুনরায় শুরু হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে শর্শদী ইউনিয়নের মোহাম্মদ আলী বাজার সংলগ্ন ইউনিভার্সিটির নির্ধারিত স্থানে স্থায়ী ক্যাম্পাসের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

স্থায়ী ক্যাম্পাসের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও বর্তমান সদস্য আবদুস সাত্তার ও মেম্বার সেক্রেটারি ডা. তাবারক উল্লাহ চৌধুরী বায়েজিদ।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, স্থায়ী ক্যাম্পাস নির্মাণের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এতে শিক্ষার্থীরা তাদের আন্দোলন প্রত্যাহার করে শ্রেণি কার্যক্রমে ফিরে আসে।

শিক্ষার্থীরা বলছেন, স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হওয়ায় শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছি। তবে আমরা চাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করুক। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে যেসব দাবি শিক্ষার্থীদের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

কাজী আল-আমিন নামে এক শিক্ষার্থী বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। তাই আমরা শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছি। আশা করছি অতি দ্রুত ক্যাম্পাস নির্মাণের কাজ সম্পন্ন হবে। তবে যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গড়িমসি করে, আমরা শিক্ষার্থীরা আবারও মাঠে নামতে বাধ্য হবে।’

ফেনী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবুল কাশেম বলেন, ‘এরইমধ্যে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শিক্ষার্থীরা পুনরায় ক্লাসে ফিরেছে। শ্রেণি ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হয়েছে।’

গত বছর ১৩ আগস্ট শিক্ষার্থীরা ইউনিভার্সিটির উন্নয়নে ১৫ দফা দাবি পেশ করেছিল। কর্তৃপক্ষ দাবি মানার আশ্বাস দিলেও বাস্তবায়ন না হওয়ায় শিক্ষার্থীরা ২১ অক্টোবর ক্লাস ও পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি শুরু করে। এতে পুরো ক্যাম্পাসে উত্তেজনা দেখা দেয়। পরবর্তী সময়ে আবারও আশ্বাস দেওয়া হলেও বাস্তবায়ন না হওয়ায় ১৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীরা ফের দাবি আদায়ের লক্ষে পুনরায় অবস্থান কর্মসূচি পালন করে।

গত ১৮ আগস্ট শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করে শাটডাউন কর্মসূচির ডাক দেয়। আন্দোলনের মুখে বুধবার (২০ আগস্ট) রাতে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম জামালউদ্দীন আহমদ পদত্যাগ করেন।

পরদিন বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল ফ্লাইওভারের উত্তর দিকের অংশে একই দাবিতে অবস্থান নেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com