1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

কখনো বৃষ্টি হয় না যে গ্রামে

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ জুন, ২০২০

এক্সক্লুসিভ ডেস্ক : বৃষ্টি প্রকৃতির এক অনন্য আশীর্বাদ। বৃষ্টি হয় বলেই প্রকৃতি এত সুজলা-সুফলা। বালুময় মরুভূমি থেকে সবুজ সমতল কিংবা পাহাড়ি এলাকা—পৃথিবীর সব অঞ্চলে কম বেশি বৃষ্টিপাত হয়। তবে পৃথিবীতে এমন একটি গ্রাম আছে যেখানে কখনো বৃষ্টি হয় না।

আশ্বর্যের বিষয় হচ্ছে, এটি মরুভূমির কোনো স্থান নয়। আরো অবাক করা বিষয় হলো এখানে রীতিমতো মানববসতি রয়েছে। রয়েছে সুন্দর বাড়িঘর ও প্রাচীন স্থাপনা। প্রচুর পর্যটকেরও আগমন ঘটে এখানে।

গ্রামটির নাম আল হুতাইব। ইয়েমেনের রাজধানী সানার প্রশাসনিক এলাকা জাবল হারজের পার্বত্য অঞ্চলে এর অবস্থান। বেশ সমৃদ্ধ গ্রাম এটি। এখানে স্কুল, মাদ্রাসা-মসজিদ সবই রয়েছে। এমনকি ষোড়শ শতকের একটি স্থাপনাও আছে। অর্থাৎ স্বাভাবিক আর দশটা গ্রামের মতোই। তবে অন্য গ্রাম থেকে এর পার্থক্য হচ্ছে, অন্য গ্রামগুলো যখন বছরের কোনো না কোনো সময় বৃষ্টিতে ভিজে সিক্ত হয় সেখানে আল হুতাইব থাকে শুকনো খটখটে।

কিন্তু কেন? কেন প্রকৃতির এই বিরূপ আচরণ। কারণ আর কিছুই নয়। সমতল থেকে গ্রামটির অবস্থান উঁচুতে। সমতল থেকে আল হুতাইব প্রায় ৩২০০ মিটার উঁচুতে অবস্থিত। এই উচ্চতার কারণেই এখানে বৃষ্টিপাত হয় না। কারণ স্বাভাবিক বৃষ্টির মেঘ জমে সমতল থেকে ২০০০ মিটার উঁচুতে। ফলে মেঘ জমে যে বৃষ্টি হয় তা আল হুতাইবের নিচে ঝরে পড়ে।

তবে এই বৃষ্টি না হওয়া নিয়ে তেমন মাথা ব্যাথা নেই এখানকার বাসিন্দাদের। তারা এই প্রকৃতির সঙ্গে দিব্যি মানিয়ে নিয়ে বংশ পরম্পরায় বসবাস করছে।

সূত্র: আল অ্যারাবিয়া ডট নেট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com