1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় পানিতে ডুবতে থাকা কন্যাশিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মৃত্যু নালিতাবাড়ী সীমান্তে ১২ অনুপ্রবেশকারী বাংলাদেশী আটক ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

দাগনভূঞায় নৈশ প্রহরীকে হত্যা, পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩ ডাকাত নিহত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০

ফেনী: ফেনীর দাগনভূঞায় একটি দোকানে ডাকাতির চেষ্টায় বাধা দেওয়ায় আবদুল মান্নান (৪৫) ওরফে মনু নামে এক নৈশ প্রহরীকে হত্যা করেছে ডাকাতরা।

এ সময় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন ডাকাত নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে উপজেলার বেকের বাজারে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সিকদার।

ঘটনায় নিহত নৈশ প্রহরী মনু অশ্রাফপুর গ্রামের নুরনবীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আসলাম সিকদার জানান, একটি ডাকাততের দল ফেনী-মাইজদী মহাসড়ক সংলগ্ন বাজারের শরিয়ত অ্যান্ড ব্রাদাসের তালা ভেঙে ট্রাকে মালামাল তুলছিলেন। নৈশপ্রহরী আবদুল মান্নান মনু ও রফিক ঘটনাটি দেখে চিৎকার শুরু করেন এবং বাধা দেন। খবর পেয়ে মসজিদের মাইকেও ঘোষণা দেওয়া হয় এবং পুলিশে বিষয়টি জানান স্থানীয়রা।

পরে পুলিশ ও আশপাশের লোকজন আসতে দেখে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পুলিশের সঙ্গে ডাকাতদের গুলি বিনিময় হয়। এসময় পুলিশের গুলিতে তিন ডাকাত গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলেই দুই ডাকাত নিহত হন। আরও এক ডাকাত গুরুতর আহন হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আসলাম সিকদার আরও জানান, পুলিশ তাৎক্ষণিক আশপাশে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামাদিসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে ডাকাতরা নৈশ প্রহরীকে হত্যা করেছেন। তার লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com