1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদী সীমান্তে দুই ভারতীয় গরু আটক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হল ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: জ্বালানি যুগ্মসচিব শেরপুরে ‘বিষাদের ঘোড়া’ ও ‘নীলকণ্ঠের গান’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা দেশে আর মব কালচার অ্যালাউ করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি সংকটে ফিলিপাইনে ৩৬৫ পেট্রোল পাম্প বন্ধ স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কসোভোর প্রেসিডেন্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : কসোভোর প্রেসিডেন্ট হাশিম থাচি ও আরও ৯ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে নেদারল্যান্ডসের দ্য হেগের একটি আদালত। কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

বুধবার দ্য হেগের স্পেশাল প্রসিকিউটর’স অফিস বলেছে, থাচি ও অন্যদের বিরুদ্ধে সার্বিয়ার সঙ্গে কসোভোর স্বাধীনতা যুদ্ধে নির্মমভাবে প্রায় ১০০ জন আলবেনিয়ান, সার্ব ও রোমাদের হত্যার অভিযোগ আনা হয়েছে। এছাড়া গায়েব করে দেওয়া ও অত্যাচারের অভিযোগও আছে।

১৯৯৮-৯৯ সালের ওই যুদ্ধে কসোভো লিবারেশন আর্মির (কেএলএ) হয়ে যোদ্ধাদের নেতৃত্ব দিয়েছিলেন থাচি। অভিযুক্তদের মধ্যে সাবেক পার্লামেন্ট স্পিকার ও বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির নেতা কাদরি ভেসেলিও আছেন।

সরকারের পক্ষ থেকে আদালতের এই অভিযোগ অস্বীকার করে ‘ভিত্তিহীন’ বলা হয়েছে।

যুদ্ধ শেষে কসোভোর প্রেসিডেন্ট নির্বাচিত হন থাচি। ১০ হাজার প্রাণের বিনিময়ে আসে স্বাধীনতা। ন্যাটোর হস্তক্ষেপে শেষ হয় যুদ্ধ।

২০০৮ সালে কসোভোর স্বাধীনতা ঘোষণা হয়, যদিও সার্বিয়া এখনও তাদের স্বীকৃতি দেয়নি।

সার্বিয়ার শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে একটি বৈঠকে যোগ দিতে ওয়াশিংটন ডিসিতে যাওয়ার কথা ছিল থাচি। আদালতের অভিযোগের পর সফর বাতিল করেছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com