1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

করোনা : সব নিষেধাজ্ঞা তুলে নিয়েছে আরব আমিরাত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : করোনা মহামারির জন্য দেয়া সব নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার। এখন নাগরিকরা সবসময় চলাচল করতে পারবেন।

জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ পরিচালনা কর্তৃপক্ষের সাথে মিল রেখে জাতীয় জীবাণুমুক্তকরণ কর্মসূচির সমাপ্তির ঘোষণা করেছে দুবাইয়ের সংকট ও দুর্যোগ পরিচালনার সুপ্রিম কমিটি।

বুধবার রাতে দেশটির গণমাধ্যমে এ নিয়ে খবর প্রকাশিত হয়। এই ঘোষণার মাধ্যমে সারা দিন এবং রাত অবাধে চলাচল করতে পারবেন আমিরাতে বসবাসরত সব নাগরিক। তবে অবশ্যই মাস্ক পরা এবং সামাজিক দূরত্বসহ সতর্কতামূলকভাবে সবাইকে চলাচল করতে অনুরোধ জানিয়েছে আমিরাত সরকার।

উল্লেখ্য, এর আগে দুবাইয়ে রাত ১১টা থেকে সকাল ৬টা এবং আবুধাবিসহ আমিরাতে অন্যান্য প্রদেশে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা ছিল।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে সংযুক্ত আরব আমিরাতে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ১৩৩ জন। এতে মারা গেছেন ৩০৭ জন। সুস্থ হয়েছেন ৩৪ হাজার ৪০৫ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com