1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় পানিতে ডুবতে থাকা কন্যাশিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মৃত্যু নালিতাবাড়ী সীমান্তে ১২ অনুপ্রবেশকারী বাংলাদেশী আটক ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

আটকে পড়া ৪১৩ বাংলাদেশি ফিরলেন, সঙ্গে এলো ৮ লাশও

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের কারণে বাহরাইনে আটকে পড়া ৪১৩ বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট। ফ্লাইটে ৮ জন প্রবাসীর মরদেহও ছিল।

বুধবার (২৪ জুন) মধ্যরাতে ৪১৩ যাত্রী নিয়ে বিমানের একটি বিশেষ ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, বাহরাইনফেরত সবাই হেলথ ও করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ফিরেছেন। শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকায় তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

এদিকে ছুটিতে দেশে ফিরে আটকে পড়েছেন এমন ২৩০ প্রবাসীকে নিয়ে পর্তুগালের লিসবন গিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট।

উল্লেখ্য, করোনার কারণে ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালদ্বীপ, লন্ডনসহ বিশ্বের বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশিদের বিশেষ ফ্লাইটে ফিরিয়ে আনছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এছাড়া করোনার কারণে দেশে আটকে পড়া প্রবাসীদেরও কর্মস্থলে ফেরাতে বিশেষ ফ্লাইট পরিচালনা করছে সংস্থাটি। পাশাপাশি লন্ডন রুটে সপ্তাহে একটি যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করছে তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com