1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

মেক্সিকোয় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ১৫

  • আপডেট টাইম :: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর ইউকাতান উপদ্বীপে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) মেরিদা ও কামপেচের মধ্যবর্তী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

রাজ্যের জননিরাপত্তা সচিবের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মহাসড়কে থাকা একটি ট্রেলার, একটি প্রাইভেট কার ও একটি ট্যাক্সি এই দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান যাত্রীরা।

ইউকাতানের গভর্নর জোয়াকিন দিয়াজ মেনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বার্তায় শোক প্রকাশ করে বলেন, ‘আমরা নিহতদের পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এই দুঃখজনক মুহূর্তে আমরা তাদের পাশে আছি।’

তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জরুরি সেবা, নিরাপত্তা ও স্বাস্থ্যকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সহায়তা কার্যক্রম শুরু করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com