1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানা শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

এখনো করোনার মূল প্রবাহ আসেনি: ডা. জাফরুল্লাহ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০

ঢাকা: এখনো করোনাভাইরাসের মূল প্রবাহ আসেনি জানিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আসবে এ মাসের পরে। যখন গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ব।

বৃহস্পতিবার (২৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালের গেরিলা কমান্ডার মেজর এটিএম হায়দার বীরউত্তম মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা থেকে রোগমুক্তি হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডা. জাফরুল্লাহ বলেন, সম্ভবত আমি বাংলাদেশের সবচেয়ে ভাগ্যবান করোনা রোগী। সবাইকে জানাই আমার এবং গণস্বাস্থ্য পরিবারের অফুরন্ত কৃতজ্ঞতা।

তিনি বলেন, আমি বাংলাদেশে যেরূপ স্বাস্থ্য সুবিধা পেয়েছি বাংলাদেশের সব করোনা রোগী যেন সমমানের চিকিৎসা সুবিধা পায়, এটাই গণস্বাস্থ্য কেন্দ্রের সাধনা ও লক্ষ্য। এসময় তিনি আরো বলেন, করোনা মোকাবিলায় সরকারের কোনো চিন্তাভাবনা নেই। সরকার একটি অন্ধকার ঘরে কালোবিড়াল খুঁজে বেড়াচ্ছে।

গণস্বাস্থ্য নগরের এ ট্রাস্টি বলেন, জাতীয় ঔষধ নীতির নিয়ম বদলালে ওষুধের দাম অর্ধেক হবে।এজন্য সুস্থ স্বাস্থ্য ব্যবস্থা দরকার। এটা জনগণ দাবি ওঠানো ছাড়া সম্ভব না। এর পরিবর্তনের জন্য জনগণের পক্ষ থেকে আওয়াজ আসতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি নেত্রী খালেদা জিয়ার শুভেচ্ছা তার দ্রুত রোগ মুক্তিতে সহায়ক হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com