
কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হাকিম ডাকাতের ভাইসহ চার ডাকাত নিহত হয়েছেন।
শুক্রবার (২৬ জুন) কক্সবাজারের উখিয়া-টেকনাফের সীমান্তবর্তী এলাকায় অভিযান চলাকালে পুলিশের সঙ্গে ডাকাতদলের বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।
শুক্রবার বিকেলে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডাকাতদলের অবস্থানের খবর পেয়ে শুক্রবার সকাল ৮টার দিকে পুলিশ উখিয়া-টেকনাফের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায়। পুলিশ দেখে ডাকাতরা গুলি ছুড়তে শুরু করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে চার ডাকাত নিহত হয়েছে। অভিযান এখনও চলমান রয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।