1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

প্রকাশ্যে নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, বললেন দেশ ছেড়ে পালাব না

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : চলতি মাসে জেন-জির আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। তবে ক্ষমতাচ্যুত হওয়ার এক মাস না পেরুতেই প্রকাশ্যে এসেছেন অলি। তিনি বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিয়ে দেশ থেকে পালাবেন না।

নিজের আজ্ঞাবহ ক্যাডারদের উদ্দেশ্যে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী আরও বলেন, “আমরাই এ দেশকে গড়ব। আমরা দেশকে আবারও সংবিধানের মূলধারায় নিয়ে আসব। আমরা দেশকে শান্তিতে এবং সুশাসনে ফিরিয়ে আনব।”

জেন-জিদের তাড়া খেয়ে ১৮ দিন আগে সেনাবাহিনীর সহায়তায় রক্ষা পান কেপি শর্মা। এতদিন আড়ালে থাকলেও গতকাল তিনি প্রকাশ্যে চলে আসেন।

তিনি অভিযোগ করেন, গণঅভ্যুত্থানে সৃষ্ট সরকার জনগণের ম্যানডেট নিয়ে আসেনি। তারা এসেছে সহিংতা ও ভাঙচুরের মাধ্যমে।

সুশীলা কার্কির সরকার কেপি শর্মা বাদেও তার সরকারের অনেক মন্ত্রীর পাসপোর্ট জব্দ করতে যাচ্ছে। কেপি অভিযোগ করেছেন, এরমাধ্যমে তার অধিকার ক্ষুন্ন করা হবে।

সূত্র: কাঠমান্ডু পোস্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com