1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

কিছু ব্যাপার সাংবাদিকদের সামনে বলা যাবে না: ভারতের ট্রফি না নেওয়া নিয়ে আমিনুল

  • আপডেট টাইম :: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে রেকর্ড নবমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তবে ভারত-পাকিস্তান দ্বন্দ্বের উত্তাপে শেষটা হয়েছে এক নতুন বিতর্কে। শিরোপা জয়ের পর এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার সিদ্ধান্ত নেয় ভারত। শেষ পর্যন্ত ট্রফি ছাড়াই বিজয় উদযাপন করে তারা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগার হাতে রানার্সআপ ট্রফি ও প্রতীকী চেক তুলে দেন। চ্যাম্পিয়ন ট্রফি হস্তান্তর না হওয়া প্রসঙ্গে বুলবুল জানিয়েছেন, খুব শিগগিরই ভারতকে ট্রফি বুঝিয়ে দেওয়া হবে।

বুলবুল বলেন, বোর্ডের সাথে আলোচনা চলছে এসিসির, এবং সেই মিটিংটা হয়তো আরও কিছুক্ষণ পরেই শুরু হবে। সেখানে আমি উপস্থিত থাকব। যারা জয়ী হয়েছে, তাদেরকে ট্রফিটা পৌঁছে দিতে আমরা চেষ্টা করব।

তিনি আরও যোগ করেন, এখানে কিছু ব্যাপার আছে যেগুলো হয়তো সাংবাদিকদের সামনে বলা যাবে না। তবে এটা নিশ্চিত, ভারত চ্যাম্পিয়ন হয়েছে, পাকিস্তান রানার্সআপ। একটি দল প্রেজেন্টেশন পার্টিতে আসতে একটু দেরি করছিল। পরে একটা বোঝাপড়া হয়েছে। হয়তো ভারত চ্যাম্পিয়ন ট্রফি নিতে চায়নি।

বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে আক্ষেপ

এশিয়া কাপে বাংলাদেশের পারফরম্যান্স নিয়েও কথা বলেন বিসিবি সভাপতি। বুলবুল বলেন, প্রথমে খারাপ লাগছিল, কারণ ফাইনাল ম্যাচটা আমাদের খেলার কথা ছিল। তবে আমরা যেভাবে দ্বিতীয় রাউন্ডে এসেছিলাম এবং শ্রীলঙ্কার সাথে যেভাবে জিতেছিলাম, তাতে ইন্ডিয়া-পাকিস্তান—দুটো ম্যাচই আমাদের জেতা উচিত ছিল। কিন্তু আমরা জিততে পারিনি, তবে আফসোস নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com