1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুর যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লাদাখের কাছে ভারতের এলাকা ফের চীনের দখলে

  • আপডেট টাইম :: শনিবার, ২৭ জুন, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : গত ১৫ জুন লাদাখের গালওয়ান উপত্যকায় যে পেট্রোলিং পয়েন্ট (পিপি) ১৪ কে ঘিরে চীনা সেনাবাহিনীর সঙ্গে সংঘাতে ২০ ভারতীয় সেনা নিহত হয়েছেন, তার কাছে আবারও ভারতের এলাকা দখল করে বসে পড়েছে চীনের সেনারা। এই ঘটনার প্রতিক্রিয়ায় ভারত জানিয়েছে, লাদাখের শান্তিপূর্ণ অবস্থা বদলের চেষ্টার ফল ভুগতে হতে পারে চীনকে।

সেনা সূত্র জানিয়েছে, নতুন অবকাঠামো তৈরি না করলেও পিপি ১৪ সহ ওই এলাকায় চীনের সেনাদের উপস্থিতির কারণে পেট্রোলিং পয়েন্ট ১০, ১১, ১২ ও ১৩ তে পৌঁছাতে পারছেন না ভারতীয় সেনারা।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, লাদাখে দুই দিনের সফর শেষে দিল্লি ফিরে শনিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের কাছে সীমান্ত পরিস্থিতি ব্যাখ্যা করেছেন সেনাপ্রধান এম এম নরবণে। এর পরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা রাজনাথের।

গত ১৫ জুন গালওয়ান নদীর পাশে চীন সেনা পরিকাঠামো তৈরির চেষ্টা করায় ভারতের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। চীনারা ওই ঘটনায় পিছু হটলেও ১০ দিনের মধ্যে ফের পেট্রোলিং পয়েন্ট ১৪-র কাছে ঘাঁটি গেড়েছে চীন সেনা।

এই মুহূর্তে সেখানে বিস্তীর্ণ এলাকা দখল করে রেখেছে চীনারা। যার মধ্যে পড়েছে ওয়াই জংশন পেট্রোলিং পয়েন্ট, যা ভারতের মধ্যে হলেও এখন চীনের দখলে। ওই ওয়াই জংশন পয়েন্ট থেকেই পিপি ১০, ১১, ১১এ, ১২ ও ১৩ যাওয়ার রাস্তা। কিন্তু চীনা সেনারা বসে থাকায় আপাতত ওই এলাকায় পৌঁছতে পারছেন না ভারতীয় সেনা। এর ফলে কয়েকশ বর্গ কিলোমিটার এলাকায় নজরদারি বন্ধ রাখতে হয়েছে ভারতকে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com