1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুর যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছুটি শুরু হতেই চেক প্রজাতন্ত্রে দৈনিক আক্রান্তের রেকর্ড

  • আপডেট টাইম :: শনিবার, ২৭ জুন, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার চেক প্রজাতন্ত্রে একদিনে ১৬৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, এপ্রিলের পর একদিনে দেশটিতেই এটাই সর্বোচ্চ সংক্রমণ। দুই মাসের ছুটি শুরু হতেই আক্রান্তের এই রেকর্ড হলো।

এনিয়ে গত ১০ দিনে চতুর্থবার একদিনে শতাধিক কোভিড-১৯ রোগী পাওয়া গেলো। গত সপ্তাহে কারভিনার পূর্বাঞ্চলে সর্বোচ্চ সংক্রমণের খবর পাওয়া গিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে।

শুক্রবার ছিল অধিকাংশ শিশু ও শিক্ষার্থীর জন্য স্কুলের শেষ দিন। তাদের পরিবারের সঙ্গে এবার ছুটি কাটানোর সময়। কিন্তু করোনার কারণে ভ্রমণে কড়াকড়ি থাকায় পরিবারের সঙ্গে এবার দেশেই ছুটি কাটাতে হবে।

সংক্রমণ কমতে থাকায় সম্প্রতি বাণিজ্য প্রতিষ্ঠান খুলে দেয় সরকার। এছাড়া পাবও সীমিত সময়ের জন্য চালু হয়। মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে নির্দেশনা দেয় সরকার। গত সোমবার থেকে জনসমাগম ৫০০ জন থেকে এক হাজারে বাড়ানো হয়। বাণিজ্য মেলাকে সবুজ সংকেত দেওয়া হয় এবং পুল, চিড়িয়াখানা, জাদুঘরসহ বিনোদন পার্ক চালু করা হয়।

শনিবার সকাল পর্যন্ত প্রায় ১১ কোটি জনগণের দেশটিতে ১১ হাজার ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে, মারা গেছেন ৩৪৯ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com