1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

গাজার একটি গোত্রের সঙ্গে হামাসের সংঘর্ষ, নিহত ২৭

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : গাজা নগরীতে হামাসের নিরাপত্তা বাহিনী ও দুগমুশ গোত্রের সশস্ত্র সদস্যদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। দক্ষিণ গাজার জর্ডানিয়ান হাসপাতালের কাছে এ গোলাগুলির ঘটনা ঘটে শনিবার (১১ অক্টোবর)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, নিরাপত্তা বাহিনীর বিভিন্ন শাখার সদস্যরা নগরীর ভেতরে অবস্থানরত একদল সশস্ত্র গোষ্ঠীর সদস্যকে ঘিরে ফেলেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলাকালে দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। এ সময় সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিরাপত্তা বাহিনীর আট সদস্য নিহত হন।

স্থানীয় হাসপাতাল সূত্র জানায়, শনিবার থেকে চলা এই সংঘর্ষে দুগমুশ গোত্রের ১৯ সদস্য এবং হামাসের আট যোদ্ধা প্রাণ হারান। প্রত্যক্ষদর্শীরা জানান, তেল আল-হাওয়ার একটি আবাসিক ভবনে দুগমুশ যোদ্ধারা অবস্থান করছিলেন। খবর পেয়ে হামাসের প্রায় তিন শতাধিক যোদ্ধা সেখানে অভিযান চালালে গোলাগুলি শুরু হয়।

তীব্র সংঘর্ষের কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গোলাগুলির মধ্যে পড়ে অসংখ্য পরিবার ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। তাদের অনেকেই আগে ইসরায়েলি হামলার কারণে বারবার বাস্তুচ্যুত হয়েছেন। এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘মানুষ এবার ইসরায়েলি হামলা থেকে পালাচ্ছিল না, তারা পালাচ্ছিল নিজেদের লোকদের কাছ থেকে।’

দুগমুশ গাজার অন্যতম প্রভাবশালী গোত্র। হামাসের সঙ্গে তাদের দীর্ঘদিনের বিরোধপূর্ণ সম্পর্ক রয়েছে। অতীতেও তাদের সশস্ত্র সদস্যরা হামাসের সঙ্গে একাধিকবার সংঘর্ষে জড়িয়েছেন।

এদিকে দুগমুশ গোত্রের একটি সূত্র স্থানীয় গণমাধ্যমকে জানায়, হামাস যোদ্ধারা একসময় জর্ডানিয়ান হাসপাতাল হিসেবে ব্যবহৃত একটি ভবনে প্রবেশের চেষ্টা করেন। আল-সাব্রা পাড়ায় ঘরবাড়ি ধ্বংস হওয়ার পর সেখানে আশ্রয় নিয়েছিল তাদের গোত্রের কয়েকটি পরিবার। ওই সূত্রের দাবি, হামাস ওই পরিবারগুলোকে উচ্ছেদ করে ভবনটিকে তাদের নতুন ঘাঁটি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com