1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

মালয়েশিয়ায় পা রেখেই নেচে উঠলেন ট্রাম্প, ভিডিও ভাইরাল

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় পৌঁছেই নাচে মেতে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কুয়ালালামপুর বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে একদল স্থানীয় শিল্পী ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করছিলেন। তাদের পরিবেশনা দেখতে দেখতে হঠাৎ নিজেও নেচে ওঠেন ট্রাম্প।

তার পরিচিত ‘ফিস্ট-পাম্পিং ড্যান্স’ বা মুষ্টি উঁচিয়ে নাচের সেই মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। বিমানবন্দরে আয়োজিত আনুষ্ঠানিক স্বাগত অনুষ্ঠানে ট্রাম্পের এই নাচ গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

হোয়াইট হাউসও বিষয়টি তুলে ধরতে দ্বিধা করেনি। ট্রাম্পের বিশেষ সহকারী মার্গো মার্টিন নিজের সামাজিক মাধ্যমের পাতায় ওই নাচের ভিডিও প্রকাশ করেছেন।

ট্রাম্পের সফরের প্রথম কর্মসূচিতে রয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেওয়া। গত জুলাইয়ে দুই প্রতিবেশী দেশের সীমান্তে সংঘর্ষের পর এই চুক্তি হচ্ছে।

নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লিখেছেন, ‘কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে গ্রেট পিস ডিল আমি মধ্যস্থতা করেছি, যা স্বাক্ষর করতে মালয়েশিয়ায় যাচ্ছি।’

সূত্র: আল জাজিরা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com