1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

রোমে অবৈধ মেসে গাদাগাদি, ১৬ বাংলাদেশি উদ্ধার

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : ইতালির রাজধানী রোমের ভিক্টোরিয়া এলাকায় পুলিশের অভিযানে একটি অবৈধ মেসবাসা থেকে ‘অস্বাস্থ্যকর পরিবেশে’ বসবাসরত ১৬ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যম পোসিতানো নোতিৎসিয়েতে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, এলাকার বাসিন্দারা দুর্গন্ধ ও সন্দেহজনক চলাফেরার অভিযোগ জানানোর পর রোম পুলিশ ওই ফ্ল্যাটে অভিযান চালায়।

অভিযানে দেখা যায়, মাত্র তিনটি ছোট রুম ও একটি বাথরুমে ১৬ জন বাংলাদেশি গাদাগাদি করে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, প্রতিটি বিছানার জন্য মাসে ১৭০ ইউরো বা দিনে ১০ ইউরো ভাড়া আদায় করা হতো। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বাইরে থেকে একজন প্রতিদিন এসে রান্না করতেন, যা পুরো পরিবেশকে আরও অস্বাস্থ্যকর করে তুলেছিল।

অভিযানের পর পুলিশ পুরো ফ্ল্যাটটি বাজেয়াপ্ত করে এবং তিনজন বাংলাদেশি মালিকের বিরুদ্ধে অবৈধ ভাড়া প্রদান, স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও নিরাপত্তা ঝুঁকি তৈরির অভিযোগে মামলা দায়ের করেছে।

প্রশাসন জানিয়েছে, এই অভিযান ভিক্টোরিয়ার এসকুইলিনো অঞ্চলে অবৈধ মেস ও অপরাধমূলক কার্যকলাপ দমনের চলমান বিশেষ অভিযানের অংশ। প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ঘটনাটিকে “লজ্জাজনক ও উদ্বেগজনক” বলে মন্তব্য করেছে।

তাদের মতে, কিছু অসাধু ব্যক্তি মুনাফার লোভে নতুন অভিবাসীদের বিপদে ফেলছে, যা প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।তারা প্রশাসনের কাছে অবৈধ মেসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও নিয়মিত নজরদারি চালানোর আহ্বান জানিয়েছেন।

স্থানীয় প্রশাসনও অভিবাসীদের নিরাপদ, বৈধ ও স্বাস্থ্যকর বাসস্থানে থাকার প্রতি সচেতন হতে পরামর্শ দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com