1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদারীপুরে ইতালি প্রবাসীর ঘরে বিকট শব্দে বিস্ফোরণ, আটক ১ সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ ধর্মকে পুঁজি করে যারা দেশকে বিভক্তি করতে চায় তাদের প্রতিরোধ করা হবে রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী একাত্তরে মুসলিম লীগ করায় শান্তি কমিটিতে ছিলেন আসিফ আকবরের বাবা বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারীর মৃত্যু বান্দরবানে প্রাইভেট কারে তল্লাশি, ২২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীর গাড়ি

ভেস্তে গেলো আফগানিস্তান-পাকিস্তান আলোচনা, পাল্টাপাল্টি হামলার শঙ্কা

  • আপডেট টাইম :: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ শুক্রবার (৭ নভেম্বর) বলেছেন, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে আলোচনা স্থগিত হয়েছে। সেই সঙ্গে নতুন করে আলোচনার জন্য তারিখ বা প্রোগ্রাম ঠিক হয়নি বলে জানান তিনি। খবর জিও নিউজ ও ডনের। জিও নিউজের এক অনুষ্ঠানে খাজা আসিফ বলেছেন, পুরোপুরি অচলাবস্থা, আলোচনা একটি অনির্দিষ্ট ধাপে প্রবেশ করেছে।

গত মাসে দেশ দুইটির মধ্যে পাল্টাপাল্টি প্রাণঘাতী হামলার পর উত্তেজনা নিরসনে কয়েক দফায় আলোচনা চলছিল। বৃহস্পতিবার ইস্তানবুলে ছিল দেশ দুইটির প্রতিনিধির মধ্যে তৃতীয় দফার আলোচনা। তবে উভয় পক্ষই শেষমেশ কোনো ধরনের চুক্তিতে সম্মত হতে পারেনি।

এতে করে দেশ দুইটির মধ্যে পাল্টাপাল্টি হামলা সামনের দিনগুলোতে বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এই আলোচনার মধ্যস্থতা করে দেওয়ার জন্য তুরস্ক ও কাতারকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী।

তিনি বলেছেন, তারা আমাদের অবস্থানকে সমর্থন করেছেন, এমনকি আফগানিস্তানের প্রতিনিধিরা আমাদের সঙ্গে একমত ছিলেন, তবে তারা লিখিত চুক্তিতে স্বাক্ষর করতে প্রস্তুত ছিলেন না।

পাকিস্তান-আফগানিস্তান সংঘাত: কেন শুরু, কতদূর গড়াতে পারে?পাকিস্তান-আফগানিস্তান সংঘাত: কেন শুরু, কতদূর গড়াতে পারে?
খাজা আসিফ বলেন, পাকিস্তান কেবল একটি আনুষ্ঠানিক, লিখিত চুক্তি গ্রহণ করবে। তিনি দাবি করেন, আফগানিস্তান চেয়েছিল মৌখিক আশ্বাস গ্রহণ করা হোক, যা আন্তর্জাতিক আলোচনায় সম্ভব নয়।

পাক এই মন্ত্রী বলেছেন, মধ্যস্থতাকারীরা তাদের যথাসাধ্য চেষ্টা করেছে কিন্তু শেষপর্যন্ত তারাও আশা হারিয়ে ফেলেছে। তাদের যদি সামান্য আশাবাদ থাকত, তাহলে তারা আমাদের থাকতে বলতো। এভাবে আমাদের খালি হাতে ফিরে আসা দেখে তারাও কাবুলের উপর হাল ছেড়ে দিয়েছে।

তিনি বলেন, পাকিস্তানের অবস্থান দৃঢ় এবং স্পষ্ট। আমাদের একমাত্র দাবি হলো আফগানিস্তানকে নিশ্চিত করতে হবে- তার মাটি পাকিস্তানে হামলার জন্য ব্যবহার করা হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com