1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

শেরপুরে বক শিকারের দায়ে একজনের কারাদণ্ড

  • আপডেট টাইম :: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরে পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান চালিয়ে আটটি শিকারের সরঞ্জাম ও ১২টি বক উদ্ধার করা হয়েছে। এ সময় পাখি শিকারের অভিযোগে আব্দুর রাজ্জাক (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর ) শেরপুর সদর ও নকলা উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুর বার্ড ক্লাব এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইনের উদ্যোগে অভিযানটি পরিচালিত হয়।

আটক আব্দুর রাজ্জাক নকলার গণপদ্দী ইউনিয়নের আদমপুর গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। তার কাছ থেকে তিনটি বক ও বক শিকারের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাজা দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি এ দণ্ড দেন।

অভিযানে উদ্ধার করা ১২টি বক পরে প্রকৃতিতে অবমুক্ত করা হয়। এ ছাড়া পাখি সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।

অভিযানে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. আব্দুল্লাহ আল আমিন, শেরপুর বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইনের নির্বাহী পরিচালক, জ্যেষ্ঠ সাংবাদিক মুগনিউর রহমান মনি, স্বেচ্ছাসেবকসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার বলেন, “পাখি শিকারের দায়ে আব্দুর রাজ্জাককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। পাখি শিকার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com