1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

হতদরিদ্র কৃষকের কলাভর্তি ৭০০ গাছ এক রাতেই সাবাড়

  • আপডেট টাইম :: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলায় এক দরিদ্র কৃষকের স্বপ্ন ধুলোয় মিশিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার পুরানাপৈল ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লুৎফর রহমানের ৩৬ বছর বয়সী ছেলে কৃষক নূর মোহাম্মদের দেড় বিঘা জমির প্রায় ৭০০টি থোর ও কাঁচা কলাসহ সবকটি গাছ কেটে সাবাড় করা হয়েছে।

ভুক্তভোগী কৃষক জানান, এনজিও ও বিভিন্ন স্থান থেকে প্রায় অর্ধলাখ টাকা ঋণ নিয়ে পাশের গতন শহর গ্রামের মাঠে দেড় বিঘা জমিতে তিনি এই কলাবাগান গড়ে তোলেন। গত মঙ্গলবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা সুপরিকল্পিতভাবে ফলন্ত কলাগাছগুলো কেটে ফেলে পালিয়ে যায়।

চোখের জল মুছতে মুছতে কৃষক নূর মোহাম্মদ বলেন,

দীর্ঘদিনের হাড়ভাঙা পরিশ্রম আর বুকভরা আশা নিয়ে এই বাগান গড়ে তুলেছিলাম। অধিকাংশ গাছেই থোর এসেছিল, ঝুলছিল কাঁচা কলা। গত বছর ৪৫ হাজার টাকা লাভ হয়েছিল, এবার বাজার ভালো থাকায় আরও বেশি লাভের স্বপ্ন দেখছিলাম। কিন্তু এক রাতের অন্ধকারেই সব শেষ হয়ে গেল।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী এমন নির্মম ও জঘন্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এতে ভুক্তভোগী কৃষকের প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

জয়পুরহাট সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, কৃষক নূর মোহাম্মদ অভিযোগ দেওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com