1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি এস এম নূর-মোহাম্মদ

  • আপডেট টাইম :: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

শেরপুর:  দক্ষতা, পেশাদারিত্ব, সততা ও নিরলস পরিশ্রমের স্বীকৃতি হিসেবে শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর-মোহাম্মদ। দায়িত্ব গ্রহণের পর থেকেই ঝিনাইগাতী উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা,মাদক ও চোরাচালান প্রতিরোধ, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয়ভাবে কাজ করে আসছেন তিনি। নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি দ্রুত পুলিশি সেবা ও সাধারণ মানুষের অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখার কারণে স্থানীয় পর্যায়ে তাঁর কর্মতৎপরতা প্রশংসিত হয়েছে।

পুলিশি দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ ও জনসম্পৃক্ততার মাধ্যমে পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়াতেও গুরুত্ব দিয়েছেন ওসি নূর-মোহাম্মদ। তাঁর নেতৃত্বে ঝিনাইগাতী থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত হবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।

শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় ঝিনাইগাতী থানার পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ওসি এস এম নূর-মোহাম্মদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এ অর্জনকে দায়িত্ব পালনের ক্ষেত্রে নতুন অনুপ্রেরণা হিসেবে দেখছেন ওসি এস এম নূর-মোহাম্মদ। ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে ঝিনাইগাতীর মানুষের নিরাপত্তা ও কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com