1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন

ক্যানসার আক্রান্ত স্ত্রীকে বাঁচাতে নির্মাতা সোহেলের আকুতি

  • আপডেট টাইম :: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

বিনোদন ডেস্ক : বিয়ের মাত্র এক মাসের মাথায় জীবনে নেমে এসেছে ঘোর অন্ধকার। সংসার জীবন বুঝে ওঠার আগেই জটিল ক্যানসারে আক্রান্ত হয়েছেন নির্মাতা সোহেল রহমানের স্ত্রী ডা. সামরিনা আলম তানহা। এরপর থেকেই শুরু হয়েছে জীবন-মৃত্যুর এক কঠিন সংগ্রাম। গত আট মাস ধরে স্ত্রীর পাশে থেকে সেই যুদ্ধের কান্ডারি হয়ে লড়ছেন আন্তর্জাতিক অ্যাওয়ার্ড উইনিং এই চলচ্চিত্র নির্মাতা।

সোহেল বলেন, ‘বিয়ের মাত্র এক মাসের মাথায় স্ত্রী ডা. সামরিনা আলম তানহার জটিল স্টোমাক ক্যানসার (সিগ্নেট রিংসেল গেস্ট্রিক কারসিনোমা) ধরা পড়ে। স্ত্রীর চিকিৎসার জন্য এ পর্যন্ত ৩০ লাখ টাকারও বেশি খরচ হয়ে গেছে।’

স্ত্রীর প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে সম্প্রতি ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে সোহেল রহমান লিখেছেন, ‘বিয়ের অল্প ক’দিন পর ছবিটি তোলা। ছাদে উঠে পাখি আর আকাশ দেখছিলাম দু’জনে, সাথে টুকটাক গল্প। স্কারলেট ম্যাকাও পাখির মতো আমরাও পুরোদমে ঠিক করি, পাখি না হলেও বাকি জীবন মানুষ হয়ে পাখির মতো এক সাথে উড়বো, থাকবো।’

তার কথায়, ‘আমাদের ছাদে উঠে পাখি দেখা হয়নি আর। চট্টগ্রাম থেকে চিকিৎসার জন্য ফ্লাইটে ঢাকা আসার সময় ও বসেছিল জানালার পাশে। মেঘ আর পাখি দেখার কথা থাকলেও আমরা দেখছিলাম আমাদের চোখ, আমাদের সামনে পড়ে থাকা আকাশ সমান চ্যালেঞ্জ। জীবন-মৃত্যুর লড়াইয়ে হার জিত যা হবে হোক, লড়াইটা আমরা এক সাথে লড়বো বলে ঠিক করি।’

ডা. তানহাকে সাহায্য পাঠানোর ঠিকানা : 

Bkash+Nagad : +8801744502541,
Bkash : +8801859807454
 
PayPal : [email protected]
 
Name of the Account- Muhammad Ataur Rahman Shohel; Account Number: 0252101129741; Pubali Bank PLC, Industrial Area Branch, Chattogram; Account Type : Savings Account, Routing Number: 175153316, Swift Code: PUBABDDH
 
Bank A/C no : 0200015698432
Nishat Tasnim Oishee, Agrani Bank PLC, Khulshi Branch, Chattogram.

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com