1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

প্রিয় অভিনেত্রীকে দেখতে ভিড়, হুড়োহুড়িতে গাড়িতে পাথর ছুড়ল ভক্তরা

  • আপডেট টাইম :: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

বিনোদন: প্রিয় অভিনেত্রীকে একনজর দেখার উন্মাদনা। হাজারও ভক্তের ভিড়ে মুহূর্তেই বদলে গেল পরিস্থিতি। শুরু হলো হুড়োহুড়ি, একপর্যায়ে পাথর ছোড়া হলো অভিনেত্রীকে বহনকারী গাড়িতে। ভেঙে গেল জানালার কাচ। ঘটনাটি ঘটে শনিবার (১৯ সেপ্টেম্বর) ভারতের বিহারে। তবে ঘটনার সময় নিরাপদেই ছিলেন ভোজপুরি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল রাঘওয়ানি।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানা যায়, বিহারের বিহারশরিফে একটি জুয়েলারি শোরুম উদ্‌বোধনে গিয়েছিলেন কাজল। তার আসার খবর ছড়িয়ে পড়তেই সেখানে ভিড় করেন বিপুলসংখ্যক মানুষ। প্রিয় অভিনেত্রীকে একনজর দেখার জন্য শুরু হয় হুড়োহুড়ি। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানস্থল ঘিরে বিপুলসংখ্যক মানুষের ভিড়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তৎপর হয়।

পরে স্যোশাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে কাজল জানান, তিনি সুস্থ ও নিরাপদ আছেন। ভক্তদের দুশ্চিন্তা না করার অনুরোধের পাশাপাশি তাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতাও জানান অভিনেত্রী।

উল্লেখ্য, ২০১৩ সালে ‘রিহাই’ সিনেমার মাধ্যমে ভোজপুরি চলচ্চিত্রে অভিষেক হয় কাজলের। এরপর ‘পাটনা সে পাকিস্তান’, ‘মেহেন্দি লাগা কে রাখনা’, ‘ভোজপুরিয়া রাজা’ ও ‘সংঘর্ষ’-এর মতো সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com