1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

আমিশার বাড়িতে ভয়াবহ চুরি

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাসভবনে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর চুরির ঘটনা প্রকাশ্যে এসেছে। গত জানুয়ারি মাসে চার্চগেটের বাড়ি থেকে প্রায় পাঁচ লাখ রুপি মূল্যের একটি হিরার বালা খোয়া যায়। তবে বিষয়টি জানাজানি হতে এবং পুলিশের খাতায় উঠতে সময় লেগেছে প্রায় ছয় মাস।

ঘটনার শুরুতেই অভিনেত্রীর গৃহপরিচারিকা সীমার ওপর সন্দেহ পড়েছিল। প্রায় দেড় বছর ধরে আমিশার বাড়িতে কাজ করা এই নারীর কাছে একাধিকবার গয়নাটি ফেরত চাওয়া হয় এবং চুরির কথা স্বীকার করার অনুরোধ করা হয়। কিন্তু দীর্ঘ পাঁচ-ছয় মাসেও কোনো সমাধান না মেলায় শেষ পর্যন্ত আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন আমিশার মা আশা প্যাটেল।

মেরিন ড্রাইভ থানায় অভিযোগ দায়ের হওয়ার পর নড়েচড়ে বসে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার ৩০৬ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হলে শেষ পর্যন্ত জালে পড়েন অভিযুক্ত গৃহপরিচারিকা। আদালতে তোলার পর তাকে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও পুলিশি জেরার মুখে পড়লেও এখন পর্যন্ত চুরি যাওয়া হিরার বালাটি উদ্ধার করা সম্ভব হয়নি।

এদিকে ঘরের চুরির এই আইনি লড়াইয়ের পাশাপাশি পেশাগত জীবনে নতুন কাজের প্রস্তুতি নিয়ে ব্যস্ত রয়েছেন আমিশা। ২০০১ সালের ব্লকবাস্টার ছবি ‘গদর’-এর সিক্যুয়েল ‘গদর ২’-এর ব্যাপক সাফল্যের পর এবার খুব শীঘ্রই দর্শকদের প্রিয় সাকিনা হয়ে বড় পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এরই মধ্যে শুরু হয়ে গেছে বহুল প্রতীক্ষিত ‘গদর ৩’-এর কাজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com