1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

ট্রাম্পের কাছে ক্ষমা চাইলেও ক্ষতিপূরণ দেবে না বিবিসি

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ২০২৪ সালের প্যানোরামা অনুষ্ঠানে তার ২০২১ সালের ৬ জানুয়ারি দেয়া বক্তৃতার সম্পাদিত অংশ নিয়ে ভুল ধারণা সৃষ্টির জন্য ক্ষমা চেয়েছে বিবিসি। তবে মানহানি ও ক্ষতিপূরণ দেয়ার দাবি প্রত্যাখ্যান করেছে তারা। খবর আলজাজিরার

ট্রাম্প দাবি করেছিলেন, প্যানোরামা ডকুমেন্টারিতে তার বক্তৃতার বিভিন্ন অংশ একত্র করে এমনভাবে দেখানো হয় যেন তিনি সমর্থকদের সঙ্গে ক্যাপিটলে হাঁটার আহ্বানের পরই ‘ফাইট লাইক হেল’ বলেছেন, অথচ এই দুটি অংশের মধ্যে প্রায় এক ঘণ্টার ব্যবধান ছিল এবং এর মাঝে তিনি শান্তিপূর্ণভাবে প্রতিবাদেরও কথা বলেছিলেন।

বিতর্কের পর বিবিসি চেয়ারম্যান সামির শাহ হোয়াইট হাউসে চিঠি পাঠিয়ে ট্রাম্পের কাছে দুঃখ প্রকাশ করেন এবং জানান ডকুমেন্টারিটি আর কোনো প্ল্যাটফর্মে সম্প্রচার করা হবে না।

ট্রাম্পের আইনজীবীরা ডকুমেন্টারিকে ‘মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর’ বলে দাবি করে ১ বিলিয়ন ডলারের মামলা করার হুমকি দেন। এ ঘটনায় বিবিসির ডিরেক্টর জেনারেল টিম ডেভি ও নিউজ প্রধান ডেবোরা টারনেস পদত্যাগ করেন।

বিবিসি জানিয়েছে, তারা সম্পাদনার ভুলের জন্য অনুতপ্ত হলেও মানহানির অভিযোগের কোনো আইনি ভিত্তি নেই। কারণ ডকুমেন্টারিটি যুক্তরাষ্ট্রে প্রচারিত হয়নি এবং ট্রাম্প ২০২৪ সালের নির্বাচনেও জয়ী হয়েছেন। তাই এতে বাস্তব ক্ষতির প্রমাণ নেই।

বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাজ্যে মামলার সময়সীমা পেরিয়ে গেছে এবং যুক্তরাষ্ট্রেও প্রমাণ করা কঠিন যে দর্শকেরা এতে ট্রাম্প সম্পর্কে খারাপ ধারণা পেয়েছেন, যেহেতু তারা এটি দেখেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com