1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

তামিলনাড়ুতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত, আহত ২৮

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের তামিলনাড়ুতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ছয় জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) এই দুর্ঘটনায় দুটি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়।

স্থানীয় পুলিশের বরাতে এনডিটিভি জানিয়েছে, মাদুরাই থেকে সেনকোট্টাইগামী একটি বেসরকারি বাস এবং টেনকাসি থেকে কোভিলপট্টিগামী আরেকটি বাসের মধ্যে সংঘর্ষ হয়।

একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এনডিটিভিকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, মাদুরাই থেকে সেনকোট্টাইগামী বাসটি বেপরোয়াভাবে চলছিল। তদন্তকারীরা মনে করেন, কেসার বাস চালকের দ্রুতগতি এবং অবহেলাজনিত গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

আহত ২৮ জন যাত্রীর সকলেই নিকটবর্তী হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে উপস্থিত স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, কয়েকজনের অবস্থা গুরুতর, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন নিহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং আহতদের উচ্চমানের চিকিৎসা নিশ্চিত করার জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com