1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

আফগানিস্তানে ‘পাক হানাদার বাহিনীর’ অতর্কিত হামলা, নিহত ১০

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের খোস্ত প্রদেশের একটি বাড়িতে বোমা হামলা চালিয়েছে পাকিস্তান। এতে নারী ও শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছে। আফগানিস্তান কর্তৃপক্ষ এই দাবি করেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তালেবান প্রশাসনের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ মঙ্গলবার বলেছেন, খোস্ত প্রদেশের গরবুজ জেলায় মধ্যরাতে এই হামলা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেছেন, পাকিস্তানি হানাদার বাহিনী কাজী মীরের ছেলে ওয়ালিয়াত খান নামে এক স্থানীয় বেসামরিক বাসিন্দার বাড়িতে বোমা হামলা চালায়। এতে নয় শিশু এবং একজন নারী নিহত হয়েছে। শিশুদের মধ্যে পাঁচজন ছেলে এবং চারজন মেয়ে। সেইসঙ্গে ওয়ালিয়াত খানের বাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে।

এ ছাড়া উত্তরপূর্বাঞ্চলীয় কুনার এবং পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ আফগান কর্তৃপক্ষের। মুজাহিদ জানান, এতে অন্তত চারজন আহত হয়েছেন। তবে এসব হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি পাকিস্তান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com