1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

পিঠা খেয়ে একই পরিবারের ১১ জন অসুস্থ , হাসপাতালে ভর্তি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগরে নতুন ঘর নির্মাণ উপলক্ষে পারিবারিক দাওয়াতে তৈরি পিঠা খেয়ে একই পরিবারের ১১ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। অভিযোগ, পিঠা তৈরির সময় ভুল করে কালোজিরা মনে করে দানাদার কীটনাশক মিশিয়ে ফেলেন পরিবারের এক বৃদ্ধা।

সোমবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার রমজাননগর এলাকায় এ ঘটনা ঘটে। অসুস্থদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা দ্রুত পাকস্থলী পরিষ্কারসহ প্রয়োজনীয় চিকিৎসা দেন। বেশির ভাগের অবস্থা এখন স্থিতিশীল হলেও সবাইকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিষমিশ্রিত পিঠা খেয়ে অসুস্থ হওয়া সদস্যরা হলেন—সুমাইয়া (২২), আইজা (২), মেহজাবিন (১০), সামিয়া (৪), আকলিমা (৩৫), জান্নাতি (১৫), আইয়ুব খান (৬০), আজিহা (১), শারমিন (২৩), মিতা (৩৫) ও উম্মে হাবিবা (২১)।

পারিবারিক সূত্র বলছে, নতুন ঘর তৈরির আনন্দে পরিবারের মেয়ে–জামাই, নাতি–নাতনিসহ সবাইকে ডাকা হয়েছিল দাওয়াতে। বিকেলে পিঠা বানানোর সময় রান্নাঘরে রাখা দানাদার কীটনাশককে কালোজিরা মনে করে মিশিয়ে ফেলেন পরিবারের সত্তরোর্ধ্ব জুলেখা বিবি। পিঠা খাওয়ার কিছুক্ষণ পরই সবার বমি, মাথা ঘোরা ও পেটব্যথাসহ বিষক্রিয়ার উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক শাকির হোসেন বলেন, আমরা রোগীদের হাসপাতালে আনার সঙ্গে সঙ্গে দ্রুত চিকিৎসা শুরু করি। উপসর্গ দেখে বোঝা গেছে খাবারের সঙ্গে কীটনাশক জাতীয় কিছু মিশে গেছে। এখন সবাই পর্যবেক্ষণে রয়েছে।

এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ বিপ্লব হোসেন বলেন, এটি প্রাথমিকভাবে ভুলবশত ঘটে যাওয়া দুর্ঘটনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com