1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

বনানী আবাসিকে রাজউকের অভিযান, ১২ রেস্টুরেন্ট-সেলুন সিলগালা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : রাজধানীর বনানী আবাসিক এলাকায় আবাসিক প্লটে অবৈধ বাণিজ্যিক কার্যক্রম বন্ধে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজউকের জোন–৪/২-এর তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে আবাসিক এলাকায় পরিচালিত ১২টি রেস্টুরেন্ট, সেলুন ও স্পা সিলগালা করা হয়। একটি নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়। পাশাপাশি সাতটি ভবনের মোট ২২টি অফিসকে এক মাসের মধ্যে কার্যক্রম বন্ধ করার শর্তে ৩০০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামা নেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন বলেন, বনানী আবাসিক এলাকাকে অবৈধ বাণিজ্যিক কর্মকাণ্ডমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অ-আবাসিক কার্যক্রম বন্ধে নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

সিলগালাকৃত প্রতিষ্ঠানগুলো হলো—
তুর্কিস কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট, ভাই ভাই রেস্তোরাঁ, শাকিল মোটরস, বিবিধারা রেস্টুরেন্ট, Mens Club, লন্ডন সেলুন ও জেন্টস পার্লার, আহেলি কাবাব অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট, পেশোয়ারি (টেইলর শপ), পেশোয়ারি (চায়ের দোকান), সালাম’স কিচেন, খিচুড়ি ওয়ালা ও কফিক্স।

মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজউকের অথরাইজড অফিসার, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শকসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com