1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরতদের ছত্রভঙ্গ করে দিলো পুলিশ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে রাজধানীর শাহবাগে আন্দোলনরতদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। প্রায় ৫ ঘণ্টা অবরোধের পর মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জলকামান ‍ছুড়ে ও লাঠিপেটা করে আন্দোলনকারীদের সরিয়ে দেয়া হয়।

এর আগে দুপুরে ৪৭ তম বিসিএস এর লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার অভিমুখে মিছিল নিয়ে রওনা দিলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আন্দোলনকারীদের আটকে দেয় পুলিশ। পরে সেখানেই অবস্থান নেন আন্দোলনকারীরা।

এ সময় পরীক্ষার্থীরা বলেন, গত বিসিএসে অংশ নেয়া পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষার জন্য ৬ মাস থেকে ১ বছর সময় পেলেও, তাদের সময় দেয়া হয়েছে ২ মাসেরও কিছু সময় কম। এ সিদ্ধান্তকে অযৌক্তিক দাবি করে, পরীক্ষার তারিখ পেছানোর কথা বলেন তারা।

আন্দোলনকারীরা বলেন, দাবি আদায় না হলে রাজপথেই থাকবেন তারা। আগামী ২৭ নভেম্বরের আগেই বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) যেন কার্যকর উদ্যোগ নেয় সেই দাবি তাদের। এ সময় পিএসসি চেয়ারম্যানের পদত্যাগও দাবি করেন তারা। তারা আরও বলেন, আন্দোলন করে স্বৈরাচারকে তাড়িয়ে দিলেও, নতুন করে স্বৈরাচারী আচরণ করছে পিএসসি চেয়ারম্যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com