1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

চট্টগ্রাম বন্দরের ৩ প্রবেশমুখে অবরোধ

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

চট্টগ্রাম : চট্টগ্রামের নিউমুরিং টার্মিনাল (এনসিটি) ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার পাঁয়তারার অভিযোগ তুলে এবং লালদিয়ার চর ও পানগাঁও ইজারা চুক্তি বাতিলের দাবিতে বন্দরের প্রবেশপথে অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় বন্দরের প্রবেশপথে তিনটি পয়েন্ট– নগরীর মাইলের মাথা (সী মেন্স হোস্টেল), টোল রোডের টোলপ্লাজা গেট এবং বড়পুল এলাকায় এ কর্মসূচি শুরু করেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) নামে একটি সংগঠনের নেতারা।

এসময় ‘মা মাটি মোহনা বিদেশিদের দেব না’, ‘এক হও লড়াই কর দুনিয়ার মজদুর’ স্লোগান দেন তারা। দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানান স্কপ নেতারা।

স্কপ নেতারা বলেন, লালদিয়ার চর ও পানগাঁও ইজারা দেওয়ার দিন বিডার প্রধান নির্বাহী আশিক চৌধুরী বলেছিলেন, এনসিটি চুক্তি সাত দিনের মধ্যে হবে। এই বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অন্তর্বর্তী সরকারের কৌশলগত চুক্তি করার নৈতিক কিংবা আইনি অধিকার নেই।

বক্তারা বলেন, বন্দর আমাদের লাইফ লাইন। এনসিটি স্বয়ংসম্পূর্ণ লাভজনক স্থাপনা। জীবন থাকতে বন্দর বিদেশিদের দিতে দেব না। ধারাবাহিক আন্দোলন করছে স্কপ। প্রয়োজনে হরতাল দেওয়া হবে। এ সরকারের বিদেশি প্রতিষ্ঠানকে বন্দরের স্থাপনা ইজারা দেওয়ার চুক্তি করার অধিকার নেই। সরকারের কাজ নির্বাচন, দ্রুত নির্বাচন দেন।

বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এস কে খোদা তোতন বলেন, আমরা চাইলেই বন্দর অচল করে দিতে পারি। কিন্তু আমরা সময় দিচ্ছি। বিদেশিদের টার্মিনাল দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসুন। তা না হলে আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব।

শ্রমিক নেতা খোরশেদ আলম বলেন, বন্দরের এনসিটি লাভজনক প্রতিষ্ঠান। কোনো রাষ্ট্র লাভজনক স্থাপনা ইজারা দেয় না। এনসিটি ইজারার উদ্যোগের তীব্র নিন্দা জানাই। আমাদের লড়াই করে প্রতিহত করতে হবে। দেশকে বিক্রি করতে দেব না। প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত আছি।

ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল বলেন, স্কপের পূর্বঘোষিত বন্দর অবরোধ কর্মসূচি আজ সকাল ১০টা থেকে তিনটি পয়েন্টে শুরু হয়েছে। মাইলের মাথা (সী মেন্স হোস্টেল), টোল রোডের টোলপ্লাজা গেট ও বড়পুল এলাকায় এ অবরোধ করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com