1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

লক্ষ্মীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার সেই ছাত্রদল নেতা বহিষ্কার

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার আ স ম আবদুর রব সরকারি কলেজ শাখার ছাত্রদলের যুগ্ম-আহবায়ক তৌহিদুল ইসলাম নয়নকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

বুধবার (২৬ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বহিষ্কারাদেশ প্রদান সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানা যায়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লক্ষ্মীপুর জেলা শাখার অধীনস্থ আ স ম আবদুর রব সরকারি কলেজ শাখার ছাত্রদলের যুগ্ম-আহবায়ক তৌহিদুল ইসলাম নয়নকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।

উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইরাজ মাহমুদ বাবু বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম নয়নের চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তারের ঘটনাটি উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ একটি দল তদন্ত করেছেন। তদন্তে চাঁদাবাজির ঘটনায় নয়নের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তাকে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে ফাঁসিয়ে দিয়েছে। তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কাছে একটি প্রতিবেদন পাঠাবে বলে তিনি জানান।

উল্লেখ্য, গত মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আলেকজান্ডার আসলপাড়া লঞ্চঘাটে বালু বোঝাই বাল্কহেড থেকে চাঁদাবাজির সময় ছাত্রদল নেতা নয়নসহ তিনজনকে হাতেনাতে আটক করে কোস্টগার্ড। আটকদের বিরুদ্ধে কোস্টগার্ডের রামগতি স্টেশন কমান্ডার শফিকুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com