1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

শাপলা কলি’ প্রতীকের ছবি প্রকাশ করল এনসিপি, যুক্ত হলো ইসির ওয়েবসাইটেও

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের দলীয় প্রতীক ‘শাপলা কলি’–র অফিসিয়াল ছবি প্রকাশ করেছে। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটেও এনসিপিকে দেশের ৫৮ নম্বর রাজনৈতিক দল উল্লেখ করে প্রতীকের এই ছবি যুক্ত করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় এনসিপির পক্ষ থেকে প্রতীকের ছবিটি সাংবাদিকদের কাছে পাঠানো হয়। ছবিতে একটি অঙ্কুরিত শাপলা ফুলের কলি দেখা যায়, যা গোলাকার শাপলা পাতার ওপর সোজা ভর দিয়ে দাঁড়িয়ে আছে। দলের মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন জানান, এখন থেকে গণমাধ্যমে এনসিপির প্রতীকের এই ছবিই ব্যবহার করার অনুরোধ করা হয়েছে।

তিনি বলেন, আজ তারা অনানুষ্ঠানিকভাবে ইসির কাছ থেকে দলীয় প্রতীকের চূড়ান্ত ছবি সম্পর্কে নিশ্চিত হয়েছেন। এরপরই ইসির ওয়েবসাইটেও এটি প্রকাশ করা হয়েছে।

এর আগে, গত ৯ নভেম্বর এনসিপিকে ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ দিয়ে বিজ্ঞপ্তি জারি করে ইসি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com